Isaiah 59:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বস্তুত তোমাদের হাত রক্তে ও তোমাদের অঙ্গুল অপরাধে নাপাক হয়েছে, তোমাদের ঠোট মিথ্যা কথা বলেছে, তোমাদের জিহ্বা নাফরমানীর কথা বলে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ তোমাদের হাতগুলি রক্তে ও তোমাদের আঙুলগুলি অপরাধে কলুষিত হয়েছে। তোমাদের মুখ মিথ্যা কথা বলেছে, আর তোমাদের জিভ কেবলই দুষ্টতার কথা বলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বস্তুতঃ তোমাদের করতল রক্তে ও তোমাদের অঙ্গুলি অপরাধে অশুচি হইয়াছে, তোমাদের ওষ্ঠ মিথ্যা কথা কহিয়াছে, তোমাদের জিহ্বা দুষ্টতার কথা কহে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বস্তুতঃ তোমাদের করতল রক্তে ও তোমাদের অঙ্গুলি অপরাধে অশুচি হইয়াছে, তোমাদের ওষ্ঠ মিথ্যা কথা কহিয়াছে, তোমাদের জিহ্বা দুষ্টতার কথা কহে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের হাত রক্তে আর আংগুল পাপে অশুচি হয়েছে। তোমাদের মুখ মিথ্যা কথা বলেছে আর তোমাদের জিভ্‌ দুষ্টতার কথা বলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের হাত রক্তে আর আংগুল গুনাহে নাপাক হয়েছে। তোমাদের মুখ মিথ্যা কথা বলেছে আর তোমাদের জিভ্‌ দুষ্টতার কথা বলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের হস্ত নিরপরাধের রক্তে কলঙ্কিত, তোমাদের অঙ্গুলি লিপ্ত পাপাচারে। তোমাদের ওষ্ঠাধর মিথ্যা কথা বলে, জিহ্বা উচ্চারণ করে অন্যায় অবিচারের বাণী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাদের হাত নোংরা এবং রক্তে ভেজা| তোমাদের আঙ্গুলগুলি অপরাধ দিয়ে আচ্ছাদিত| তোমরা তোমাদের মুখ দিয়ে বেশি মিথ্যা কথা বলো| তোমাদের জিহবা কু-কথা বলে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমাদের হাত রক্তের দাগে ও আঙ্গুল পাপে অশুচি হয়েছে। তোমাদের মুখ মিথ্যা কথা বলে এবং তোমাদের জিভ দুষ্টতার কথা বলে।