Isaiah 59:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা কালসাপের ডিম ফুটায় ও মাকড়সার জাল বুনে; যে তাদের ডিম খায়, সে মারা পড়ে, তা ফুটলে কালসাপ বের হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা কালসাপের ডিম ফোটায় এবং মাকড়সার জাল বোনে। কেউ যদি তাদের ডিম খায়, সে মারা যাবে, সেই ডিম যখন ফোটে, বিষাক্ত সাপ বের হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা কালসর্পের ডিম ফুটায়, ও মাকড়সার জাল বুনে; যে তাহাদের ডিম খায়, সে মারা পড়ে, তাহা ফুটিলে কালসর্প বাহির হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা কালসর্পের ডিম ফুটায়, ও মাকড়সার জাল বুনে; যে তাহাদের ডিম খায়, সে মারা পড়ে, তাহা ফুটিলে কালসর্প বাহির হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা বিষাক্ত সাপের ডিমে তা দেয় আর মাকড়সার জাল বোনে। যে কেউ সেই ডিম খায় সে মরে; সেগুলোর একটা ভাঙ্গলে বিষাক্ত সাপ বের হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা বিষাক্ত সাপের ডিমে তা দেয় আর মাকড়সার জাল বোনে। যে কেউ সেই ডিম খায় সে মরে; সেগুলোর একটা ভাঙ্গলে বিষাক্ত সাপ বের হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের এই ষড়যন্ত্র বিষধর সাপের ডিমের মত। এ ডিম যে খাবে সে মরবেই। মাকড়সার জাল যেমন বস্ত্র হিসাবে ব্যবহারের অযোগ্য, তোমাদের এই ষড়যন্ত্রও তেমনি অর্থহীন! তোমাদের কর্ম অধর্মের জন্ম দেয়, তোমাদের হাত হিংসাত্মক কাজে কলুষিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা বিষাক্ত সাপের ডিমের মতো শয়তানির জন্ম দেয়| তোমরা যদি ঐ ডিমগুলির একটিও খাও তবে মৃত্যু অনিবার্য এবং যদি একটি ডিম ভাঙো তাহলে বিষাক্ত সাপ বেরিয়ে আসবে| মিথ্যাবাদীদের কথা মাকড়সার জালের মতো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা বিষাক্ত সাপের ডিমে তা দেয় এবং মাকড়সার জাল বোনে। যে কেউ সেই ডিম খায় সে মরে; সেগুলো ফুটে বিষাক্ত সাপ বের হয়।