Isaiah 59:6 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাদের জালের সুতায় কাপড় হবে না, তাদের কাজে তারা আচ্ছাদিত হবে না, তাদের সমস্ত কাজ অধর্মের কাজ, তাদের হাতে দৌরাত্ম্যের কাজ থাকে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের জালের সুতোয় পোশাক তৈরি হয় না; তাদের তৈরি পোশাকে তারা নিজেদের আবৃত করতে পারে না। তাদের সমস্ত কাজ মন্দ, তাদের হাতে রয়েছে সমস্ত হিংস্রতার কাজ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাদের জালের সূতায় বস্ত্র হইবে না, তাহাদের কর্ম্মে তাহারা আচ্ছাদিত হইবে না, তাহাদের কর্ম্ম সকল অধর্ম্মের কর্ম্ম, তাহাদের হস্তে দৌরাত্ম্যের কার্য্য থাকে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাদের জালের সূতায় বস্ত্র হইবে না, তাহাদের কর্মে তাহারা আচ্ছাদিত হইবে না, তাহাদের কর্ম সকল অধর্মের কর্ম, তাহাদের হস্তে দৌরাত্ম্যের কার্য থাকে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের মাকড়সার জালে কাপড় হয় না; তারা যা পরে তা দিয়ে নিজেদের ঢাকতে পারে না। তাদের সব কাজ মন্দ, তাদের হাতে আছে অনিষ্টের কাজ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের মাকড়সার জালে কাপড় হয় না; তারা যা পরে তা দিয়ে নিজেদের ঢাকতে পারে না। তাদের সব কাজ খারাপ, তাদের হাতে আছে অনিষ্টের কাজ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই জাল কাপড় বানানোর কাজে ব্যবহার করা যায় না| তোমরা এই সব জাল দিয়ে নিজেদের আবৃত করতে পার না| কিছু লোক দুষ্ট কাজ করে এবং অন্য লোকদের আঘাত করার জন্য তাদের হাত ব্যবহার করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের জাল পোশাকের জন্য ব্যবহার করা যাবে না; তারা তাদের কাজ দিয়ে নিজেদের ঢাকতে পারে না। তাদের কাজগুলি হল পাপের কাজ এবং অপরাধ তাদের হাতে থাকে।