Isaiah 59:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা শান্তির পথ জানে না, তাদের পথে বিচার নেই; তারা নিজেদের পথ বাঁকা করেছে; যে কেউ সেই পথে যায়, সে শান্তি কি তা জানে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা শান্তির পথ জানে না; তাদের পথে কোনো ন্যায়বিচার নেই। তারা নিজেদের আঁকাবাঁকা পথে ফিরিয়েছে; সেই পথ যে অতিক্রম করে, সে শান্তির সন্ধান পায় না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা শান্তির পথ জানে না, তাহাদের মার্গে বিচার নাই; তাহারা আপনাদের পথ বক্র করিয়াছে; যে কেহ সেই পথে যায়, সে শান্তি জানে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা শান্তির পথ জানে না, তাহাদের মার্গে বিচার নাই; তাহারা আপনাদের পথ বক্র করিয়াছে; যে কেহ সেই পথে যায়, সে শান্তি জানে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা শান্তির পথ জানে না; তাদের পথে কোন ন্যায়বিচার নেই। তারা নিজেদের পথ আঁকাবাঁকা করেছে; যারা সেই পথে চলে তারা শান্তি কি তা জানে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা শান্তির পথ জানে না; তাদের পথে কোন ন্যায়বিচার নেই। তারা নিজেদের পথ আঁকাবাঁকা করেছে; যারা সেই পথে চলে তারা শান্তি কি তা জানে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের সান্নিধ্যে কোন মানুষের জীবন নিরাপদ নয়। তোমাদের সমস্ত কাজ অন্যায়ে ভরা। কুটিল তোমাদের পথ, ও পথে শান্তি ও নিরাপত্তা নেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা জানে না শান্তির পথ| তাদের মধ্যে একজনও সৎ‌ নয়| তারা খুব অসাধু জীবনযাপন করে| এবং যারা এই সব লোকদের মতো জীবনযাপন করে তারা সারা জীবন কখনও শান্তি পায় না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শান্তির পথ তারা জানে না; তাদের পথে কোন ন্যায়বিচার নেই। তারা নিজেদের পথ আঁকাবাঁকা করেছে; যারা সেই পথে চলে তারা শান্তি কি তা জানে না।