Isaiah 6:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে বছর বাদশাহ্‌ উষিয়ের মৃত্যু হয়, আমি প্রভুকে একটি উঁচু ও উন্নত সিংহাসনে উপবিষ্ট দেখলাম; তাঁর রাজ-পোশাকের নিচের অংশে এবাদতখানা পূর্ণ হয়েছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে বছরে রাজা উষিয় মারা যান, আমি প্রভুকে এক উচ্চ ও উন্নত সিংহাসনে বসে থাকতে দেখলাম। তাঁর রাজপোশাকের প্রান্তভাগে মন্দির পরিপূর্ণ ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে বৎসর উষিয় রাজার মৃত্যু হয়, আমি প্রভুকে এক উচ্চ ও উন্নত সিংহাসনে উপবিষ্ট দেখিলাম; তাঁহার রাজবস্ত্রের অঞ্চলে মন্দির পূর্ণ হইয়াছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে বৎসর ঊষিয় রাজার মৃত্যু হয়, আমি প্রভুকে এক উচ্চ ও উন্নত সিংহাসনে উপবিষ্ট দেখিলাম; তাঁহার রাজবস্ত্রের অঞ্চলে মন্দির পূর্ণ হইয়াছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে বছরে রাজা উষিয় মারা গেলেন সেই বছরে আমি দেখলাম প্রভু খুব উঁচু একটা সিংহাসনে বসে আছেন। তাঁর রাজ-পোশাকের নীচের অংশ দিয়ে উপাসনা-ঘরটা পূর্ণ ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে বছরে বাদশাহ্‌ উষিয় ইন্তেকাল করলেন সেই বছরে আমি দেখলাম দীন-দুনিয়ার মালিক খুব উঁচু একটা সিংহাসনে বসে আছেন। তাঁর রাজ-পোশাকের নীচের অংশ দিয়ে বায়তুল-মোকাদ্দস পূর্ণ ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজা উৎসিয়ের যে বছর মৃত্যু হয়, সেই বছর আমি দিব্য দর্শন পেলাম, দেখলাম, প্রভু পরমেশ্বর তাঁর উচ্চে স্থাপিত সমুন্নত সিংহাসনে বসে আছেন। তাঁর রাজবেশের ভূলুন্ঠিত অঞ্চলে মন্দির পূর্ণ হয়ে গিয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে বছর ঊষিয় রাজার মৃত্যু হল আমি প্রভুকে এক উচ্চ ও মনোরম সিংহাসনে বসে থাকতে দেখলাম| তাঁর লম্বা রাজপোশাক মন্দিরকে ভরে দিয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে বছরে রাজা উষিয় মারা গেলেন সেই বছরে আমি দেখলাম প্রভু খুব উঁচু একটা সিংহাসনে বসে আছেন। তিনি উচ্চ ও উন্নত ছিলেন এবং তাঁর পোশাকের পাড় দিয়ে মন্দির পূর্ণ ছিল।