Isaiah 6:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন আমি বললাম, হে মালিক, কত দিন? তিনি বললেন, যতদিন সমস্ত নগর নিবাসবিহীন ও সমস্ত বাড়ি নরশূন্য এবং ভূমি ধ্বংস-স্থান হয়ে একেবারে উৎসন্ন না হয়, আর মাবুদ মানুষকে দূর না করেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন আমি বললাম, “ও প্রভু, তা কত দিন ধরে হবে?” তিনি উত্তর দিলেন, “যতদিন না নগরগুলি ধ্বংস হয়, তাদের মধ্যে জনপ্রাণী না থাকে, যতদিন না ঘরবাড়িগুলি জনশূন্য হয় ও মাঠগুলি ধ্বংস হয়ে ছারখার না হয়,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন আমি কহিলাম, হে প্রভু, কত দিন? তিনি কহিলেন, যাবৎ নগর সকল নিবাসবিহীন ও বাটী সকল নরশূন্য হইয়া উৎসন্ন না হয়, এবং ভূমি ধ্বংস-স্থান হইয়া একেবারে উৎসন্ন না হয়, আর সদাপ্রভু মনুষ্যকে দূর না করেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন আমি কহিলাম, হে প্রভু, কত দিন? তিনি কহিলেন, যাবৎ নগর সকল নিবাসবিহীন ও বাটী সকল নরশূন্য হইয়া উৎসন্ন না হয়, এবং ভূমি ধ্বংস-স্থান হইয়া একেবারে উৎসন্ন না হয়, আর সদাপ্রভু মনুষ্যকে দূর না করেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন আমি বললাম, “হে প্রভু, আর কত দিন?” উত্তরে তিনি বললেন, “যতদিন না শহরগুলো ধ্বংস হয়ে বাসিন্দাশূন্য হয়, বাড়ী-ঘর খালি হয়ে যায় আর ক্ষেত-খামার ধ্বংস ও ছারখার হয়;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন আমি বললাম, “হে মালিক, আর কত দিন?” জবাবে তিনি বললেন, “যতদিন না শহরগুলো ধ্বংস হয়ে বাসিন্দাশূন্য হয়, বাড়ী-ঘর খালি হয়ে যায় আর ক্ষেত-খামার ধ্বংস ও ছারখার হয়;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি জিজ্ঞাসা করলাম, হে প্রভু পরমেশ্বর, কতদিন এ অবস্থা চলবে? তিনি বললেন, যতদিন না নগর-জনপদ বিধ্বস্ত ও জনশূন্য হয়, যতদনি না সমস্ত বাসগৃহ বসতিশূন্য হয়, যতদিন না এদেশ পরিত্যক্ত, নির্জন হয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন আমি জিজ্ঞাসা করলাম, “প্রভু এটা আমি কতদিন করব?” প্রভু বললেন, “যতদিন পর্যন্ত সকল নগর ধ্বংস না হয় এবং লোকে চলে না যায়| যতদিন না পর্যন্ত একটি মানুষও তাদের বাড়ীতে পড়ে থাকে এবং গোটা দেশ ধ্বংসস্থানে পরিণত হয় তত দিন এটা কর|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন আমি বললাম, “হে প্রভু, কত দিন?” তিনি উত্তর দিলেন, “যতদিন না শহরগুলো ধ্বংস ও বাসিন্দাবিহীন না হয় এবং বাড়ী-ঘর খালি না হয়ে যায় এবং ভূমি নির্জন স্থান পরিণত হয়;