Isaiah 6:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁর কাছে সরাফগণ দণ্ডায়মান ছিলেন; তাঁদের মধ্যে প্রত্যেক জনের ছয়টি করে পাখা, প্রত্যেকে দু’টি পাখা দিয়ে নিজের মুখ আচ্ছাদন করেন ও দু’টি পাখা দ্বারা পা অচ্ছাদন করেন ও দু’টি পাখা দ্বারা উড়ে বেড়ান।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁর নিকটে উপস্থিত ছিলেন ছয় ডানাবিশিষ্ট সরাফেরা। দুটি ডানা দিয়ে তারা মুখ ঢেকেছিলেন, দুটি ডানা দিয়ে তারা তাদের পা ঢেকেছিলেন এবং দুটি ডানা দিয়ে তারা উড়ছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহার নিকটে সরাফগণ দণ্ডায়মান ছিলেন; তাঁহাদের মধ্যে প্রত্যেক জনের ছয় ছয় পক্ষ, প্রত্যেকে দুই পক্ষ দ্বারা আপন মুখ আচ্ছাদন করেন, দুই পক্ষ দ্বারা চরণ আচ্ছাদন করেন, ও দুই পক্ষ দ্বারা উড্ডীন হন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহার নিকটে সরাফগণ দণ্ডায়মান ছিলেন; তাঁহাদের মধ্যে প্রত্যেক জনের ছয় ছয় পক্ষ, প্রত্যেকে দুই পক্ষ দ্বারা আপন মুখ আচ্ছাদন করেন, দুই পক্ষ দ্বারা চরণ অচ্ছাদন করেন, ও দুই পক্ষ দ্বারা উড্ডীন হন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁর উপরে ছিলেন কয়েকজন সরাফ; তাঁদের প্রত্যেকের ছয়টা করে ডানা ছিল- দু’টি ডানা দিয়ে তাঁরা মুখ আর দু’টি ডানা দিয়ে পা ঢেকে ছিলেন এবং আর দু’টি ডানা দিয়ে তাঁরা উড়ছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁর উপরে ছিলেন কয়েকজন সরাফ; তাঁদের প্রত্যেকের ছয়টা করে ডানা ছিল- দু’টি ডানা দিয়ে তাঁরা মুখ আর দু’টি ডানা দিয়ে পা ঢেকে ছিলেন এবং আর দু’টি ডানা দিয়ে তাঁরা উড়ছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সরাফেরা তাঁকে ঘিরে দাঁড়িয়ে আছেন। তাঁদের প্রত্যেকের ছয়টি ডানা। প্রত্যেকে দুটি ডানা দিয়ে মুখ আর দুটি ডানা দিয়ে দেহ ঢেকে রেখেছেন। আরও দুটি ডানা তাঁরা ওড়ার জন্য ব্যবহার করেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর বিশেষ দূত সরাফরা তাঁর চারপাশে দাঁড়িয়েছিল| তাদের প্রত্যেকের ছয়টি করে ডানা ছিল| তারা দুটি ডানা দিয়ে মুখ ঢাকে, দুটি ডানা দিয়ে পা ঢাকে এবং বাকি দুটি ডানা তারা ওড়ার কাজে ব্যবহার করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁর উপরে ছিলেন সরাফরা; তাঁদের প্রত্যেকের ছয়টা করে ডানা ছিল, প্রত্যেকে দুটি ডানা দিয়ে নিজেদের মুখ ঢাকতেন এবং দুটি ডানা দিয়ে পা ঢাকেন এবং দুটি ডানা দিয়ে তাঁরা ওড়েন।