Isaiah 6:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাঁরা পরস্পর ডেকে বলতে লাগলেন, ‘পবিত্র, পবিত্র, পবিত্র, বাহিনীগণের মাবুদ; সমস্ত দুনিয়া তাঁর প্রতাপে পরিপূর্ণ।’
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর তারা পরস্পরকে ডেকে বলছিলেন, “পবিত্র, পবিত্র, পবিত্র, সর্বশক্তিমান সদাপ্রভু, সমস্ত পৃথিবী তাঁর মহিমায় পরিপূর্ণ।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাঁহারা পরস্পর ডাকিয়া বলিতে লাগিলেন, ‘পবিত্র, পবিত্র, পবিত্র, বাহিনীগণের সদাপ্রভু; সমস্ত পৃথিবী তাঁহার প্রতাপে পরিপূর্ণ।’
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাঁহারা পরস্পর ডাকিয়া বলিতে লাগিলেন, ‘পবিত্র, পবিত্র, পবিত্র, বাহিনীগণের সদাপ্রভু; সমস্ত পৃথিবী তাঁহার প্রতাপে পরিপূর্ণ।’
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁরা একে অন্যকে ডেকে বলছিলেন, “সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু পবিত্র, পবিত্র, পবিত্র; তাঁর মহিমায় গোটা পৃথিবী পরিপূর্ণ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁরা একে অন্যকে ডেকে বলছিলেন, “আল্লাহ্‌ রাব্বুল আলামীন পবিত্র, পবিত্র, পবিত্র; তাঁর মহিমায় গোটা দুনিয়া পরিপূর্ণ।” ॥স
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁরা প্রত্যেকে প্রত্যেককে ডেকে বলতে লাগলেনঃ পবিত্র, পবিত্র, পবিত্র! সর্বাধিপতি প্রভু পরমেশ্বর পবিত্র! সারা পৃথিবী তাঁর প্রতাপ ও মহিমায় পরিপূর্ণ!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই দূতরা একে অপরকে ডেকে বলতে লাগল, “পবিত্র, পবিত্র, পবিত্র| প্রভু সর্বশক্তিমান খুবই পবিত্র| তাঁর মহিমায় পৃথিবী পরিপূর্ণ|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁরা একে অন্যকে ডাকছিল এবং বলছিল, “বাহিনীদের সদাপ্রভু পবিত্র, পবিত্র, পবিত্র; সমস্ত পৃথিবী তাঁর মহিমায় পরিপূর্ণ।”