Isaiah 6:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ঘোষণাকারীর আওয়াজে প্রবেশ-দ্বারের কবাটগুলো কাঁপতে লাগল ও গৃহ ধোঁয়ায় পরিপূর্ণ হতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের কণ্ঠস্বরের শব্দে দরজার চৌকাঠগুলি কেঁপে উঠল এবং মন্দির ধোঁয়ায় পূর্ণ হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন ঘোষণাকারীর রবে শিলামূল সকল কাঁপিতে লাগিল, ও গৃহ ধূমে পরিপূর্ণ হইতে লাগিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন ঘোষণাকারীর রবে শিলামূল সকল কাঁপিতে লাগিল, ও গৃহ ধূমে পরিপূর্ণ হইতে লাগিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের গলার স্বরের আওয়াজে উপাসনা-ঘরের দরজার কব্‌জাগুলো কেঁপে উঠল এবং ঘরটা ধূমায় পূর্ণ হয়ে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের গলার স্বরের আওয়াজে বায়তুল-মোকাদ্দসের দরজার কব্‌জাগুলো কেঁপে উঠল এবং ঘরটা ধোঁয়ায় পূর্ণ হয়ে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁদের কন্ঠের স্বরধ্বনিতে মন্দিরের ভিত্তিমূল পর্যন্ত কেঁপে উঠল, মন্দির ধোঁয়ায় ভরে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাদের চিৎকারে দরজার কাঠামো কেঁপে উঠলো| মন্দির ধোঁয়ায় ভরে যেতে লাগল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের আওয়াজে দরজা ও গোবরাটগুলো কেঁপে উঠল যারা চিত্কার করছিল এবং ঘরটা ধোঁয়ায় ভরে গেল।