Isaiah 6:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তিনি আমার মুখে তা স্পর্শ করে বললেন, দেখ, এই তোমার ওষ্ঠাধর স্পর্শ করেছে, তোমার অপরাধ ঘুচে গেল ও তোমার গুনাহ্‌র কাফ্‌ফারা হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তা দিয়ে তিনি আমার মুখ স্পর্শ করলেন এবং বললেন, “দেখো, এটি তোমার ওষ্ঠাধর স্পর্শ করেছে; তোমার অপরাধ অপসারিত এবং তোমার পাপের প্রায়শ্চিত্ত করা হয়েছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তিনি আমার মুখে তাহা স্পর্শ করাইয়া কহিলেন, দেখ, ইহা তোমার ওষ্ঠাধর স্পর্শ করিয়াছে, তোমার অপরাধ ঘুচিয়া গেল ও তোমার পাপের প্রায়শ্চিত্ত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তিনি আমার মুখে তাহা স্পর্শ করাইয়া কহিলেন, দেখ, ইহা তোমার ওষ্ঠাধর স্পর্শ করিয়াছে, তোমার অপরাধ ঘুচিয়া গেল ও তোমার পাপের প্রায়শ্চিত্ত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই কয়লাটা তিনি আমার মুখে ছুঁইয়ে বললেন, “দেখ, এটা তোমার মুখ ছুঁয়েছে; তোমার অন্যায় দূর করা হয়েছে এবং তোমার পাপ মুছে ফেলা হয়েছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই কয়লাটা তিনি আমার মুখে ছুঁইয়ে বললেন, “দেখ, এটা তোমার মুখ ছুঁয়েছে; তোমার অন্যায় দূর করা হয়েছে এবং তোমার গুনাহ্‌ মুছে ফেলা হয়েছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই জ্বলন্ত অঙ্গার দিয়ে আমার ওষ্ঠাধর স্পর্শ করে বললেন, এই অঙ্গার তোমার ওষ্ঠাধর স্পর্শ করেছে। এবার ঘুচে গেল তোমার অপরাধ, ক্ষমা করা হল তোমার পাপ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দূতটি গরম কয়লা আমার ঠোঁটে ছোঁয়াল| তারপর দূতটি বলল, “যে মূহুর্তে এই গরম কয়লা তোমার ঠোঁট স্পর্শ করল, তোমার সমস্ত অপরাধ মুছে গেল | তোমার সব পাপ মুছে গেল|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি আমার মুখে তা ছোঁয়ালেন এবং বললেন, “দেখ, এটা তোমার ঠোঁট ছুঁয়েছে; তোমার অপরাধ দূর করা হল এবং তোমার পাপের প্রায়শ্চিত্ত হল।”