Isaiah 6:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে আমি প্রভুর কণ্ঠস্বর শুনতে পেলাম; তিনি বললেন, আমি কাকে পাঠাব? আমাদের পক্ষে কে যাবে? আমি বললাম, এই আমি, আমাকে পাঠাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন আমি প্রভুর কণ্ঠস্বর শুনতে পেলাম। তিনি বলছিলেন, “আমি কাকে পাঠাব? কে আমাদের জন্য যাবে?” আমি বললাম, “এই যে আমি। আমাকে পাঠান!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে আমি প্রভুর রব শুনিতে পাইলাম; তিনি বলিলেন, আমি কাহাকে পাঠাইব? আমাদের পক্ষে কে যাইবে? আমি কহিলাম, এই আমি, আমাকে পাঠাও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে আমি প্রভুর রব শুনিতে পাইলাম; তিনি বলিলেন, আমি কাহাকে পাঠাইব? আমাদের পক্ষে কে যাইবে? আমি কহিলাম, এই আমি, আমাকে পাঠাও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারপর আমি প্রভুর কথা শুনতে পেলাম। তিনি বললেন, “আমি কাকে পাঠাব? আমাদের পক্ষ হয়ে কে যাবে?” আমি বললাম, “এই যে আমি, আপনি আমাকে পাঠান।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারপর আমি দীন-দুনিয়ার মালিকের কথা শুনতে পেলাম। তিনি বললেন, “আমি কাকে পাঠাব? আমাদের পক্ষ হয়ে কে যাবে?” আমি বললাম, “এই যে আমি, আপনি আমাকে পাঠান।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন আমি প্রভু পরমেশ্বরকে বলতে শুনলাম, কাকে আমি পাঠাব? কে আমাদের বার্তাবহ হবে? আমি বললাম, আমি যাব! আমাকে পাঠান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারপর আমি আমার প্রভুর কণ্ঠস্বর শুনতে পেলাম| তিনি বললেন, “আমি কাকে পাঠাব? আমাদের পক্ষে কে যাবে?” তখন আমি বললাম, “এই যে, আমি আছি, আমাকে পাঠান!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি প্রভুর কথা শুনতে পেলাম, তিনি বললেন, “আমি কাকে পাঠাব? আমাদের জন্য কে যাবে?” তখন আমি বললাম, “এই যে আমি, আমাকে পাঠান।”