Isaiah 60:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
উঠ, আলোকিত হও, কেননা তোমার আলো উপস্থিত, মাবুদের মহিমা তোমার উপরে উদিত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ওঠো, প্রদীপ্ত হও, কারণ তোমার দীপ্তি উপস্থিত হয়েছে, সদাপ্রভুর গৌরব তোমার উপরে উদিত হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
উঠ, দীপ্তিমতী হও, কেননা তোমার দীপ্তি উপস্থিত, সদাপ্রভুর প্রতাপ তোমার উপরে উদিত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
উঠ, দীপ্তিমতী হও, কেননা তোমার দীপ্তি উপস্থিত, সদাপ্রভুর প্রতাপ তোমার উপরে উদিত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, “হে যিরূশালেম, ওঠো, আলো দাও, কারণ তোমার আলো এসে গেছে; সদাপ্রভুর মহিমা তোমাকে আলো দিচ্ছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “হে জেরুজালেম, ওঠো, আলো দাও, কারণ তোমার আলো এসে গেছে; মাবুদের মহিমা তোমাকে আলো দিচ্ছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জাগ্রত হও হে জেরুশালেম, আলোয় উদ্ভাসিত হও, তোমার উপরে বিকীর্ণ হয়েছে, প্রভু পরমেশ্বরের প্রতাপ ও মহিমা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“জেরুশালেম, আমার আলো উঠে পড়! তোমার আলো (ঈশ্বর) আসছেন| তোমার উপর প্রভুর মহিমা প্রতিভাত হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ওঠো, আলোকিত হও, কারণ তোমার আলো এসে গেছে এবং সদাপ্রভুর মহিমা তোমার উপরে উদিত হয়েছে।