Isaiah 60:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বিজাতি-সন্তানেরা তোমার প্রাচীর গাঁথবে, তাদের বাদশাহ্রা তোমার পরিচর্যা করবে; কেননা আমি ক্রুদ্ধ হয়ে তোমাকে প্রহার করেছি, কিন্তু অনুগ্রহে তোমার প্রতি করুণা করলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“বিজাতিয়েরা তোমার প্রাচীরগুলি পুনর্নির্মাণ করবে, তাদের রাজারা তোমার সেবা করবে। যদিও ক্রোধে আমি তোমাকে আঘাত করেছিলাম, অনুগ্রহে আমি তোমার প্রতি সহানুভূতি প্রদর্শন করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর বিজাতি-সন্তানেরা তোমার প্রাচীর গাঁথিবে, তাহাদের রাজগণ তোমার পরিচর্য্যা করিবে; কেননা আমি কোপভরে তোমাকে প্রহার করিয়াছি, কিন্তু অনুগ্রহে তোমার প্রতি করুণা করিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর বিজাতি-সন্তানেরা তোমার প্রাচীর গাঁথিবে, তাহাদের রাজগণ তোমার পরিচর্যা করিবে; কেননা আমি কোপভরে তোমাকে প্রহার করিয়াছি, কিন্তু অনুগ্রহে তোমার প্রতি করুণা করিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“বিদেশীরা তোমার দেয়াল আবার গাঁথবে আর তাদের রাজারা তোমার সেবা করবে। যদিও ক্রোধে আমি তোমাকে আঘাত করেছি তবুও দয়া করে আমি তোমাকে মমতা করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“বিদেশীরা তোমার দেয়াল আবার গাঁথবে আর তাদের বাদশাহ্রা তোমার সেবা করবে। যদিও রাগে আমি তোমাকে আঘাত করেছি তবুও রহমত করে আমি তোমাকে মমতা করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জেরুশালেমকে বলেছেন প্রভু পরমেশ্বর বিদেশীরা আবার গড়ে দেবে তোমার প্রাচীর তাদের রাজন্যবর্গ পরিচর্যা করবে তোমার। ক্রুদ্ধ হয়ে আমি দণ্ড দিয়েছিলাম তোমায় কিন্তু এবার তুমি লাভ করবে আমার অনুগ্রহ ও করুণা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অন্য দেশের ছেলেমেয়েরা তোমাদের প্রাচীরগুলো আবার গড়ে তুলবে| তাদের রাজারা তোমাদের সেবা করবে| “আমি যখন তোমাদের উপর রুদ্ধ ছিলাম, তখন আমি তোমাদের শাস্তি দিয়েছিলাম| কিন্তু এখন তোমরা আমার স্বপক্ষে, এবং আমি তোমাদের জন্য করুণাময় হব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বিদেশীরা পুনরায় তোমার দেয়াল গাঁথবে এবং তাদের রাজারা তোমার সেবা করবে। যদিও আমার ক্রোধে আমি তোমাকে শাস্তি দিয়েছি, তবুও আমার দয়ায় আমি তোমাকে করুণা করব।