Isaiah 60:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমার তোরণদ্বারগুলো সব সময় খোলা থাকবে, দিনে বা রাতে কখনও বন্ধ থাকবে না; জাতিদের ঐশ্বর্য তোমার কাছে আনা যাবে, আর তাদের বাদশাহ্দেরকেও সঙ্গে আনা যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার তোরণদ্বারগুলি সবসময়ই খোলা থাকবে, দিনে বা রাতে, সেগুলি কখনও বন্ধ করা হবে না, যেন লোকেরা তোমার কাছে জাতিসমূহের ঐশ্বর্য নিয়ে আসে— তাদের রাজারা বিজয় মিছিলের সামনে সামনে চলবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমার পুরদ্বার সকল সর্ব্বদা খোলা থাকিবে, কি দিন কি রাত্রি কখনও রুদ্ধ হইবে না; জাতিগণের ঐশ্বর্য্য তোমার কাছে আনা যাইবে, আর তাহাদের রাজগণকেও সঙ্গে আনা যাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমার পুরদ্বার সকল সর্বদা খোলা থাকিবে, কি দিন কি রাত্রি কখনও রুদ্ধ হইবে না; জাতিগণের ঐশ্বর্য তোমার কাছে আনা যাইবে, আর তাহাদের রাজগণকেও সঙ্গে আনা যাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার ফটকগুলো সব সময় খোলা থাকবে, দিনে ও রাতে কখনও সেগুলো বন্ধ থাকবে না যাতে জাতিদের ধন-সম্পদ লোকে তোমার কাছে আনতে পারে; তাদের রাজাদেরও নিয়ে আসা হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার দরজাগুলো সব সময় খোলা থাকবে, দিনে ও রাতে কখনও সেগুলো বন্ধ থাকবে না যাতে জাতিদের ধন-সম্পদ লোকে তোমার কাছে আনতে পারে; তাদের বাদশাহ্দেরও নিয়ে আসা হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মুক্ত থাকবে দিবারাত্রি তোমার সমস্ত তোরণদ্বার যেন জাতিবৃন্দের রাজন্যবর্গ তোমার কাছে আনতে পারে তাদের মহার্ঘ ঐশ্বর্যসম্ভার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমার ফটক সব সময় খোলা থাকবে| সেগুলি দিনরাত কখনই বন্ধ হবে না| সব জাতি ও রাজারা তোমাকে তাদের সম্পদ দেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার ফটকগুলোও সব দিন খোলা থাকবে, দিনের ও রাতে কখনও সেগুলো বন্ধ থাকবে না, যাতে জাতিদের ধনসম্পদ তোমার কাছে আনা হয়; তাদের রাজাদেরও নিয়ে আসা হবে।