Isaiah 60:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
লেবাননের গৌরব তোমার কাছে আসবে, দেবদারু, তিধর ও তাশূর গাছ একত্র আসবে, আমার পবিত্র স্থান বিভূষিত করার জন্য আসবে, এবং আমি আমার চরণের স্থান গৌরবান্বিত করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“লেবাননের গৌরব তোমার কাছে আসবে, দেবদারু, ঝাউ ও চিরহরিৎ গাছ একসঙ্গে আসবে, যেন আমার পবিত্র ধামকে সুশোভিত করতে পারে; আর আমি আমার পা রাখার স্থানকে গৌরব দান করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
লিবানোনের গৌরব তোমার কাছে আসিবে, দেবদারু, তিধর ও তাশূর বৃক্ষ একত্র আসিবে, আমার পবিত্র স্থান বিভূষিত করিবার নিমিত্ত আসিবে, এবং আমি আপন চরণের স্থান গৌরবান্বিত করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
লিবানোনের গৌরব তোমার কাছে আসিবে, দেবদারু, তিধর ও তাশূর বৃক্ষ একত্র আসিবে, আমার পবিত্র স্থান বিভূষিত করিবার নিমিত্ত আসিবে, এবং আমি আপন চরণের স্থান গৌরবান্বিত করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“লেবাননের গৌরব তোমার কাছে আসবে; আমার পবিত্র জায়গা সাজাবার জন্য আসবে বেরস, ঝাউ ও তাশূর গাছ; আমার পা রাখবার জায়গাকে আমি গৌরব দান করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“লেবাননের গৌরব তোমার কাছে আসবে; আমার পবিত্র জায়গা সাজাবার জন্য আসবে বেরস, ঝাউ ও তাশূর গাছ; আমার পা রাখবার জায়গাকে আমি গৌরব দান করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাকে পুনর্নির্মাণ করতে হে জেরুশালেম, সুশোভিত করতে আমার মন্দির, বিভূষিত করতে আমার নগরী আনা হবে দেবদারু, ওক আর পাইন কাষ্ঠ সর্বোৎকৃষ্ট বৃক্ষের অরণ্য লেবানন থেকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লিবানোনের সব মহৎ‌‌ দ্রব্যই তুমি পাবে| লোকরা তোমাকে পাইন, ফার ও সাইপ্রাসের মতো মূল্যবান গাছ দেবে| এই গাছগুলি জেরুশালেমে আমার জেরুশালেমস্থিত উপাসনাগৃহকে আরও সুন্দর করে তৈরি করতে ব্যবহৃত হবে| এই জায়গাটা আমার সিংহাসনের সামনে চৌকির মতো হবে| এবং আমি এই জায়গাটিকে যথেষ্ট সম্মান দেব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
লিবানোনের গৌরব তোমার কাছে আসবে; আমার পবিত্র জায়গা সাজানোর জন্য একসঙ্গে, বেরস, ঝাউ ও তাশূর গাছ আসবে; আমার পা রাখবার জায়গাকে আমি গৌরব দান করব।