Isaiah 60:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যারা তোমাকে দুঃখ দিত, তাদের সন্তানেরা হেঁট হয়ে তোমার কাছ আসবে; এবং যারা তোমাকে হেয়জ্ঞান করতো, তারা সকলে তোমার পদতলে সেজ্দা করবে, আর তোমাকে বলবে, এটি মাবুদের নগরী, এটি ইসরাইলের পবিত্রতমের সিয়োন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার প্রতি অত্যাচারকারী লোকেদের সন্তানেরা প্রণত হয়ে তোমার কাছে আসবে; যারাই তোমাকে অবজ্ঞা করেছিল, তারা তোমার পায়ে প্রণিপাত করবে এবং তোমার উদ্দেশে বলবে, এ সদাপ্রভুর নগরী, ইস্রায়েলের পবিত্রতমজনের সিয়োন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যাহারা তোমাকে দুঃখ দিত, তাহাদের সন্তানগণ হেঁট হইয়া তোমার নিকটে আসিবে; এবং যাহারা তোমাকে হেয়জ্ঞান করিত, তাহারা সকলে তোমার পদতলে প্রণিপাত করিবে, আর তোমাকে বলিবে, এ সদাপ্রভুর নগরী, এ ইস্রায়েলের পবিত্রতমের সিয়োন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যাহারা তোমাকে দুঃখ দিত, তাহাদের সন্তানগণ হেঁট হইয়া তোমার নিকট আসিবে; এবং যাহারা তোমাকে হেয়জ্ঞান করিত, তাহারা সকলে তোমার পদতলে প্রণিপাত করিবে, আর তোমাকে বলিবে, এ সদাপ্রভুর নগরী, এ ইস্রায়েলের পবিত্রতমের সিয়োন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাকে যারা অত্যাচার করত তাদের ছেলেরা মাথা নীচু করে তোমার সামনে আসবে; যারা তোমাকে তুচ্ছ করত তারা সবাই তোমাকে প্রণাম করবে আর তোমাকে সদাপ্রভুর শহর, ইস্রায়েলের সেই পবিত্রজনের সিয়োন বলে ডাকবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাকে যারা জুলুম করত তাদের ছেলেরা মাথা নীচু করে তোমার সামনে আসবে; যারা তোমাকে তুচ্ছ করত তারা সবাই মাটিতে উবুড় হয়ে তোমাকে সালাম জানাবে আর তোমাকে মাবুদের শহর, ইসরাইলের আল্লাহ্ পাকের সিয়োন বলে ডাকবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারা উৎপীড়ন করেছে তোমায় সন্তানেরা তাদের আসবে তোমার কাছে শ্রদ্ধায় নতশিরে। যারা একদিন ঘৃণায় তাচ্ছিল্য করেছে তোমায় তারা এসে বন্দনা করবে চরণ তোমার। ‘প্রভু পরমেশ্বরের নগরী’ নামে, ‘ইসরায়েলের আরাধ্য পবিত্রতম ঈশ্বরের নগরী সিয়োন’ এই নামে তারা পরিচয় দেবে তোমার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অতীতে যারা তোমাকে কষ্ট দিয়েছে তারা এখন তোমার সামনে মাথা নত করবে| অতীতে যারা তোমাকে ঘৃণা করত তারা এখন তোমার পায়ে মাথা নত করবে| তারা তোমাকে ডাকবে, ‘প্রভুর নগরী,’ ‘ইস্রায়েলের পবিত্র একজনের সিয়োন|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমাকে যারা অত্যাচার করত তাদের ছেলেরা মাথা নীচু করে তোমার সামনে আসবে; যারা তোমাকে তুচ্ছ করত তারা তোমার পায়ের কাছে নত হয়ে প্রণাম করবে আর তারা তোমাকে সদাপ্রভুর শহর, ইস্রায়েলের সেই পবিত্রজনের সিয়োন বলে ডাকবে।