Isaiah 60:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি পরিত্যক্তা ও ঘৃণিতা ছিলে, তোমার মধ্য দিয়ে কেউ যাতায়াত করতো না, তার পরিবর্তে আমি তোমাকে চিরস্থায়ী গর্বের পাত্র, বহু পুরুষ পরমপরার আনন্দের পাত্র করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“যদিও তুমি পরিত্যক্ত ও ঘৃণিত হয়েছিলে, কেউ তোমার মধ্য দিয়ে যাতায়াত করত না, আমি তোমাকে চিরকালীন গর্বের স্থান এবং বংশপরম্পরায় সকলের আনন্দের কারণ করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি পরিত্যক্তা ও ঘৃণিতা ছিলে, তোমার মধ্য দিয়া কেহ যাতায়াত করিত না, তৎপরিবর্ত্তে আমি তোমাকে চিরস্থায়ী শ্লাঘার পাত্র, বহু পুরুষপরম্পরার আনন্দের পাত্র করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি পরিত্যক্তা ও ঘৃণিতা ছিলে, তোমার মধ্য দিয়া কেহ যাতায়াত করিত না, তৎপরিবর্তে আমি তোমাকে চিরস্থায়ী শ্লাঘার পাত্র, বহু পুরুষপরম্পরার আনন্দের পাত্র করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“যদিও তোমাকে ত্যাগ ও ঘৃণা করা হয়েছিল, কেউ তোমার মধ্য দিয়ে যেত না, তবুও আমি তোমাকে করব চিরস্থায়ী গর্বের পাত্র আর বংশের পর বংশের সকলের আনন্দের বিষয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“যদিও তোমাকে ত্যাগ ও ঘৃণা করা হয়েছিল, কেউ তোমার মধ্য দিয়ে যেত না, তবুও আমি তোমাকে করব চিরস্থায়ী গর্বের পাত্র আর বংশের পর বংশের সকলের আনন্দের বিষয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একদিন তুমি ছিলে জনহীন পরিত্যক্ত, ঘৃণিত এক নগরী। কিন্তু এবার আমি সাজাব তোমায় রাজকীয় মর্যাদা দিয়ে সমুন্নত মহিমায়, এ হবে আনন্দ নিকেতন যুগে যুগে, চিরকাল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তুমি আর কখনও পরিত্যক্ত হবে না| তুমি পুনরায় ঘৃণার পাত্র হবে না, তুমি কখনও শূন্য হবে না| আমি তোমাকে চির কালের জন্য মহান করে দেব| তুমি চির কালের জন্য এখন থেকেই সুখী হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদিও তোমাকে ত্যাগ ও ঘৃণা করা হয়েছিল, কেউ তোমার মধ্যে দিয়ে যেত না, তবুও আমি তোমাকে চিরদিনের র জন্য গর্বের পাত্র করব এবং এক বংশ থেকে আর এক বংশের কাছে আনন্দের বিষয় করব।