Isaiah 60:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তুমি জাতিদের দুধ পান করবে, এবং বাদশাহ্‌দের স্তন চুষবে; আর জানবে যে, আমি মাবুদই তোমার উদ্ধারকর্তা, তোমার মুক্তিদাতা, ইয়াকুবের এক বীর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি জাতিসমূহের দুধ পান করবে, রাজাদের ঐশ্বর্য গ্রাস করবে। তখন তুমি জানতে পারবে যে, আমি সদাপ্রভুই তোমার পরিত্রাতা, তোমার মুক্তিদাতা, যাকোবের সেই পরাক্রমী জন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তুমি জাতিগণের দুগ্ধ পান করিবে, এবং রাজগণের স্তন চুষিবে; আর জানিবে যে, আমি সদাপ্রভুই তোমার ত্রাণকর্ত্তা, তোমার মুক্তিদাতা, যাকোবের এক বীর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তুমি জাতিগণের দুগ্ধ পান করিবে, এবং রাজগণের স্তন চুষিবে; আর জানিবে যে, আমি সদাপ্রভুই তোমার ত্রাণকর্তা, তোমার মুক্তিদাতা, যাকোবের এক বীর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মা যেমন তার সন্তানকে দুধ খাওয়ায় তেমনি জাতিরা ও রাজারা তাদের ভাল ভাল জিনিস তোমাকে দেবে। তখন তুমি জানবে যে, আমি সদাপ্রভুই তোমার উদ্ধারকর্তা, তোমার মুক্তিদাতা, যাকোবের সেই শক্তিশালী জন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মা যেমন তার সন্তানকে দুধ খাওয়ায় তেমনি জাতিরা ও বাদশাহ্‌রা তাদের ভাল ভাল জিনিস তোমাকে দেবে। তখন তুমি জানবে যে, আমি মাবুদই তোমার উদ্ধারকর্তা, তোমার মুক্তিদাতা, ইয়াকুবের শক্তিশালী আল্লাহ্‌।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জননী যেমন স্তন্যদানে সযতনে পালন করে আপন শিশুকে, জাতিবৃন্দ ও রাজন্যবর্গও তেমনই পালন করবে তোমার সমাদরে। তখন জানবে তুমি, আমি, প্রভু পরমেশ্বর তোমার পরিত্রাতা, ইসরায়েলের আরাধ্য মহাশক্তিমান ঈশ্বর তোমার মুক্তিদাতা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জাতিগুলি তোমার প্রয়োজনীয় সব কিছুই দেবে| তুমি হবে মাতৃদুগ্ধপায়ী শিশুর মতো| কিন্তু তুমি রাজার ধন ‘পান’ করবে| তখন তুমি বুঝবে যে তিনি আমি, প্রভু, যিনি তোমাকে রক্ষা করেন| তুমি জানতে পারবে যাকোবের মহান ঈশ্বর তোমার পরিত্রাতা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা জাতিদের দুধ পান করবে এবং রাজাদেরও দুধ পান করবে; তখন তুমি জানবে যে, আমি সদাপ্রভুই তোমার উদ্ধারকর্তা, তোমার মুক্তিদাতা, যাকোবের সেই শক্তিশালী জন।