Isaiah 60:18 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর শোনা যাবে না— তোমার দেশে উপদ্রবের কথা, তোমার সীমার মধ্যে ধ্বংস ও বিনাশের কথা; কিন্তু তুমি তোমার প্রাচীরের নাম ‘উদ্ধার’ রাখবে, তোমার তোরণদ্বারের নাম ‘প্রশংসা’ রাখবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার দেশে উপদ্রবের কথা, তোমার সীমানার মধ্যে ধ্বংস বা বিনাশের কথা, আর শোনা যাবে না; কিন্তু তুমি তোমার প্রাচীরগুলিকে বলবে পরিত্রাণ এবং তোরণদ্বারগুলিকে বলবে প্রশংসা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর শুনা যাইবে না—তোমার দেশে উপদ্রবের কথা, তোমার সীমার মধ্যে ধ্বংস ও বিনাশের কথা; কিন্তু তুমি আপন প্রাচীরের নাম ‘পরিত্রাণ’ রাখিবে, আপন পুরদ্বারের নাম ‘প্রশংসা’ রাখিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর শুনা যাইবে না- তোমার দেশে উপদ্রবের কথা, তোমার সীমার মধ্যে ধ্বংস ও বিনাশের কথা; কিন্তু তুমি আপন প্রাচীরের নাম ‘পরিত্রাণ’ রাখিবে, আপন পুরদ্বারের নাম ‘প্রশংসা’ রাখিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কোন অনিষ্টের কথা আর তোমার দেশে শোনা যাবে না, তোমার সীমানার মধ্যে শোনা যাবে না কোন ধ্বংস বা বিনাশের কথা। তোমার দেয়ালগুলোর নাম হবে উদ্ধার আর তোমার ফটকগুলোর নাম হবে প্রশংসা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কোন অনিষ্টের কথা আর তোমার দেশে শোনা যাবে না, তোমার সীমানার মধ্যে শোনা যাবে না কোন ধ্বংস বা বিনাশের কথা। তোমার দেয়ালগুলোর নাম হবে উদ্ধার আর তোমার দরজাগুলোর নাম হবে প্রশংসা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার দেশে শোনা যাবে না আর হানাহানির কোলাহল, ধ্বংস ও বিনাশের কথা ধ্বনিত হবে না তোমার দেশের সীমার মধ্যে। প্রাচীর হয়ে আমি তোমায় রক্ষা করব, তুমি গাইবে আমার জয়গান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমার দেশে আর কখনও হিংসাত্মক ঘটনার খবর থাকবে না| লোকে আর তোমাকে বা তোমার দেশকে আক্রমণ করবে না| তুমি তোমার প্রাচীর সমূহের নাম দেবে ‘পরিত্রাণ’ এবং তোমার ফটকগুলির নাম দেবে ‘প্রশংসা|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কোন অনিষ্টের কথা আর তোমার দেশে শোনা যাবে না, তোমার সীমানার মধ্যে শোনা যাবে না কোন ধ্বংস বা বিনাশের কথা; কিন্তু তুমি তোমার দেয়ালগুলোকে উদ্ধার আর তোমার ফটকগুলোকে প্রশংসা বলে ডাকবে।