Isaiah 60:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সূর্য আর দিনে তোমার জ্যোতি হবে না, আলোর জন্য চন্দ্রও তোমাকে জ্যোৎস্না দেবে না, কিন্তু মাবুদই তোমার চিরকালের জ্যোতি হবেন, তোমার আল্লাহ্ই তোমার ভূষণ হবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দিনের বেলা সূর্য আর তোমার জ্যোতিস্বরূপ হবে না, চাঁদের জ্যোৎস্নাও আর তোমাকে আলো দেবে না, কারণ সদাপ্রভু হবেন তোমার চিরস্থায়ী জ্যোতি, তোমার ঈশ্বরই হবেন তোমার গৌরব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সূর্য্য আর দিবসে তোমার জ্যোতিঃ হইবে না, আলোকের জন্য চন্দ্রও তোমাকে জ্যোৎস্না দিবে না, কিন্তু সদাপ্রভুই তোমার চিরজ্যোতিঃ হইবেন, তোমার ঈশ্বরই তোমার ভূষণ হইবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সূর্য আর দিবসে তোমার জ্যোতি হইবে না, আলোকের জন্য চন্দ্রও তোমাকে জ্যোৎস্না দিবে না, কিন্তু সদাপ্রভুই তোমার চিরজ্যোতি হইবেন, তোমার ঈশ্বরই তোমার ভূষণ হইবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দিনের বেলা সূর্যের আলো তোমার আর দরকার হবে না, চাঁদের উজ্জ্বলতাও তোমার লাগবে না, কারণ সদাপ্রভুই হবেন তোমার চিরস্থায়ী আলো, আর তোমার ঈশ্বরই হবেন তোমার জাঁকজমক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দিনের বেলায় সূর্যের আলো তোমার আর দরকার হবে না, চাঁদের উজ্জ্বলতাও তোমার লাগবে না, কারণ মাবুদই হবেন তোমার চিরস্থায়ী আলো, আর তোমার আল্লাহ্ হবেন তোমার জাঁকজমক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দিবসের সূর্যালোক নয়, রাত্রির চন্দ্রালোকও নয়, আমি, প্রভু পরমেশ্বরই তোমার আলোক, তোমার শাশ্বত জ্যোতি আমার গৌরব ও মহিমার আলোক বিকীর্ণ হবে তোমার উপর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“দিনের বেলায় সূর্য আর কখনও তোমার আলো হবে না| রাত্রে আর কখনও চাঁদ তোমার আলো হবে না| কারণ প্রভুই তোমার চির কালের আলো| তোমার ঈশ্বরই তোমার জ্যোতি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দিনের র বেলা সূর্য্যের আলো তোমাদের আর দরকার হবে না, চাঁদের উজ্জ্বলতাও আর তোমাদের প্রয়োজনে হবে না, কারণ সদাপ্রভুই হবেন তোমার চিরস্থায়ী আলো এবং তোমার ঈশ্বরই হবেন তোমার মহিমা।