Isaiah 60:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা, দেখ, অন্ধকার দুনিয়াকে, ঘোর অন্ধকার জাতিদেরকে আচ্ছন্ন করছে, কিন্তু তোমার উপরে মাবুদ উদিত হবেন এবং তাঁর মহিমা তোমার উপরে দৃষ্ট হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দেখো, অন্ধকার পৃথিবীতে ছেয়ে গেছে, ঘন অন্ধকার জাতিসমূহকে আবৃত করেছে, কিন্তু সদাপ্রভু তোমার উপরে উদিত হয়েছেন, তাঁর মহিমা তোমার উপরে প্রত্যক্ষ হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা, দেখ, অন্ধকার পৃথিবীকে, ঘোর তিমির জাতিগণকে, আচ্ছন্ন করিতেছে, কিন্তু তোমার উপরে সদাপ্রভু উদিত হইবেন, এবং তাঁহার প্রতাপ তোমার উপরে দৃষ্ট হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা, দেখ, অন্ধকার পৃথিবীকে, ঘোর তিমির জাতিগণকে, আচ্ছন্ন করিতেছে, কিন্তু তোমার উপরে সদাপ্রভু উদিত হইবেন, এবং তাঁহার প্রতাপ তোমার উপরে দৃষ্ট হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দেখ, পৃথিবী আঁধারে ঢেকে গেছে আর জাতিদের উপরে এসেছে ঘন অন্ধকার, কিন্তু সদাপ্রভু তোমার উপরে আলো দেবেন আর তাঁর মহিমা তোমার উপরে প্রকাশিত হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দেখ, দুনিয়া আঁধারে ঢেকে গেছে আর জাতিদের উপরে এসেছে ঘন অন্ধকার, কিন্তু মাবুদ তোমার উপরে আলো দেবেন আর তাঁর মহিমা তোমার উপরে প্রকাশিত হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পৃথিবী ঢেকে যাবে ঘোর অন্ধকারে, জাতিবৃন্দ আচ্ছন্ন হবে অন্ধ তমসায়, কিন্তু তোমার উপরে প্রভু পরমেশ্বর বিকিরণ করবেন আলো। তাঁর উপস্থিতির আলোয় ভাস্বর হয়ে থাকবে তুমি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অন্ধকার পৃথিবীকে ঢেকে দিয়েছে| লোকরা অন্ধকারাচ্ছন্ন| কিন্তু প্রভু তোমার উপর তাঁর কিরণ বিকীরণ করবেন| তাঁর মহিমা তোমার উপর দেখা যাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদিও অন্ধকার পৃথিবীকে এবং ঘন অন্ধকার জাতিদের ঢেকে ফেলবে, তবুও সদাপ্রভু তোমার উপরে উদিত হবেন ও তাঁর মহিমা তোমার উপরে প্রকাশিত হবে।