Isaiah 60:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার সূর্য আর অস্তমিত হবে না, তোমার চন্দ্র আর ডুবে যাবে না; কেননা মাবুদ তোমার চিরকালের জ্যোতি হবেন এবং তোমার শোকের দিন সমাপ্ত হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার সূর্য আর অস্তমিত হবে না, তোমার চাঁদের আলো আর ক্ষীণ হবে না; সদাপ্রভুই হবেন তোমার চিরজ্যোতি, আর তোমার দুঃখকষ্টের দিন শেষ হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার সূর্য্য আর অস্তমিত হইবে না, তোমার চন্দ্র আর ডুবিয়া যাইবে না; কেননা সদাপ্রভু তোমার চিরজ্যোতিঃ হইবেন, এবং তোমার শোকের দিন সমাপ্ত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার সূর্য আর অস্তমিত হইবে না, তোমার চন্দ্র আর ডুবিয়া যাইবে না; কেননা সদাপ্রভু তোমার চিরজ্যোতি হইবেন, এবং তোমার শোকের দিন সমাপ্ত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার সূর্য আর কখনও অস্ত যাবে না, তোমার চাঁদও আর ক্ষীণ হয়ে যাবে না। সদাপ্রভুই হবেন তোমার চিরস্থায়ী আলো; তোমার শোকের দিন শেষ হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার সূর্য আর কখনও অস্ত যাবে না, তোমার চাঁদও আর ক্ষীণ হয়ে যাবে না। মাবুদই হবেন তোমার চিরস্থায়ী আলো; তোমার শোকের দিন শেষ হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সমাপ্ত হবে তোমার শোকের দিন, আমি, প্রভু পরমেশ্বরই তোমার শাশ্বত জ্যোতি, অস্ত যাবে না তোমার চন্দ্র কোন দিন, কারণ আমিই তোমার চন্দ্রসূর্য!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমার সূর্য কখনও অস্তমিত হবে না| তোমার চাঁদ আর কখনও অন্ধকার হবে না| কারণ প্রভু চির কালের জন্য তোমার আলো হবেন এবং শোকের সময় শেষ হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার সূর্য্য আর কখনও অস্ত যাবে না, তোমার চাঁদও আর ডুবে যাবে না বা অদৃশ্যও হবে না। সদাপ্রভুই তোমার চিরস্থায়ী আলো হবেন; তোমার শোকের দিন শেষ হবে।