Isaiah 60:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তোমার লোকেরা সকলে ধার্মিক হবে, তারা চিরকালের জন্য দেশ অধিকার করবে, তারা আমার রোপিত তরুর শাখা, আমার হাতের কাজ, যেন আমার মহিমা প্রকাশিত হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন তোমার সমস্ত প্রজা ধার্মিক হবে, তারা চিরকালের জন্য দেশের অধিকারী হবে। তারাই সেই চারাগাছ, যা আমি রোপণ করেছিলাম, তারা আমার নিজের হাতের কাজ, যেন আমার সৌন্দর্যের বিভব প্রদর্শিত হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তোমার প্রজারা সকলে ধার্ম্মিক হইবে, তাহারা চিরকাল তরে দেশ অধিকার করিবে, তাহারা আমার রোপিত তরুর শাখা, আমার হস্তের কার্য্য, যেন আমি বিভূষিত হই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তোমার প্রজারা সকলে ধার্মিক হইবে, তাহারা চিরকাল তরে দেশ অধিকার করিবে, তাহারা আমার রোপিত তরুর শাখা, আমার হস্তের কার্য, যেন আমি বিভূষিত হই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন তোমার সব লোকেরা সৎ হবে; তারা চিরদিনের জন্য দেশ অধিকার করবে। তারা আমার লাগানো চারা, আমার হাতের কাজ; তাদের মধ্য দিয়ে আমার জাঁকজমক প্রকাশিত হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন তোমার সব লোকেরা সৎ হবে; তারা চিরদিনের জন্য দেশ অধিকার করবে। তারা আমার লাগানো চারা, আমার হাতের কাজ; তাদের মধ্য দিয়ে আমার জাঁকজমক প্রকাশিত হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার প্রজাবৃন্দ হবে ধর্মনিষ্ঠ দেশের অধিকার লাভ করবে চিরতরে। আমি তরুর মত রোপণ করেছি, সৃষ্টি করেছি তাদের যেন প্রকাশিত হয় আমার মহিমা সর্বজনের কাছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমার সব লোক ভাল হবে| তারা পৃথিবীকে চির কালের জন্য পাবে| তাদের আমি সৃষ্টি করেছি| তারা আমার নিজের হাতে গড়ে তোলা চমৎকার বৃক্ষ|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার সমস্ত লোকেরা ধার্মিক হবে; তারা চিরদিনের র জন্য দেশ অধিকার দখল করবে। তারা আমার লাগানো চারা, আমার হাতের কাজ; যেন আমি তাদের মধ্যে মহিমান্বিত হই।