Isaiah 60:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে ছোট, সে হাজার হয়ে উঠবে, যে ক্ষুদ্র, সে বলবান জাতি হয়ে উঠবে; আমি মাবুদ যথাকালে তা দ্রুত সম্পন্ন করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার মধ্যে নগণ্যতম জন এক সহস্রের সমান হবে, ক্ষুদ্রতম জন হবে এক শক্তিশালী জাতিস্বরূপ। আমিই সদাপ্রভু; যথাসময়ে আমি তা দ্রুত সম্পন্ন করব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে ছোট, সে সহস্র হইয়া উঠিবে, যে ক্ষুদ্র, সে বলবান্ জাতি হইয়া উঠিবে; আমি সদাপ্রভু যথাকালে ইহা সম্পন্ন করিতে সত্বর হইব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে ছোট, সে সহস্র হইয়া উঠিবে, যে ক্ষুদ্র, সে বলবান জাতি হইয়া উঠিবে; আমি সদাপ্রভু যথাকালে ইহা সম্পন্ন করিতে সত্বর হইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের মধ্যে যে ছোট সে হাজার জন হবে, আর যে সবচেয়ে ছোট সে একটা শক্তিশালী জাতি হবে। আমি সদাপ্রভু; সময়মত আমি তা তাড়াতাড়িই করব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের মধ্যে যে ছোট সে হাজার জন হবে, আর যে সবচেয়ে ছোট সে একটা শক্তিশালী জাতি হবে। আমি মাবুদ; সময়মত আমি তা তাড়াতাড়িই করব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুচ্ছতম যে সে পরিণত হবে এক বিরাট গোষ্ঠীতে ক্ষুদ্রতম হয়ে উঠবে এক মহাশক্তিমান জাতি আমি প্রভু পরমেশ্বর সেই শুভক্ষণে এ কর্ম সম্পাদনে তৎপর হব আমি!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সব চাইতে ছোট্ট পরিবার হবে বড় পরিবারগোষ্ঠী| ক্ষুদ্রতম পরিবার হবে শক্তিশালী জাতি| সঠিক সময়ে, আমি প্রভু দ্রুত চলে আসব| আমি এই সব ঘটনাগুলো ঘটাব|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমাদের মধ্য যে সব থেকে ছোট সে হাজার জন হবে এবং যে সবচেয়ে ছোট সে একটা শক্তিশালী জাতি হবে। আমি সদাপ্রভু; যখন দিন আসবে তখন আমি তা তাড়াতাড়িই সম্পন্ন করব।