Isaiah 60:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর জাতিরা তোমার আলোর কাছে আগমন করবে, বাদশাহ্‌রা তোমার অরুণোদয়ের আলোর কাছে আসবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বিভিন্ন জাতি তোমার দীপ্তির কাছে আসবে, রাজারা আসবে তোমার ভোরের উজ্জ্বলতার কাছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর জাতিগণ তোমার দীপ্তির কাছে আগমন করিবে, রাজগণ তোমার অরুণোদয়ের আলোর কাছে আসিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর জাতিগণ তোমার দীপ্তির কাছে আগমন করিবে, রাজগণ তোমার অরুণোদয়ের আলোর কাছে আসিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
জাতিরা তোমার আলোর কাছে আসবে; রাজারা তোমার ভোরের উজ্জ্বলতার কাছে আসবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জাতিরা তোমার আলোর কাছে আসবে; বাদশাহ্‌রা তোমার ভোরের উজ্জ্বলতার কাছে আসবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার দীপ্তিতে আকৃষ্ট হবে জাতিবৃন্দ, রাজন্যকুল আসবে তোমার কাছে নতুন দিনের নবীন সূর্যোদয়ে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সব জাতি তোমার আলোর কাছে আসবে| রাজারাও তোমার উজ্জ্বল আলোর (ঈশ্বর) কাছে আসবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
জাতিরা তোমার আলোর কাছে আসবে এবং রাজারা তোমার উজ্জ্বল আলো যা উদিত হচ্ছে তার কাছে আসবে।