Isaiah 60:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি চারদিকে চোখ তুলে দেখ, ওরা সকলে একত্র হয়ে তোমার কাছে আসছে; তোমার পুত্ররা দূর থেকে আসবে, তোমার কন্যাদের কোলে করে আনা হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তোমার দু-চোখ তুলে চারপাশে তাকিয়ে দেখো: সবাই একসঙ্গে তোমার কাছে এসেছে; তোমার ছেলেরা দূর থেকে আসছে, তোমার মেয়েদের কোলে বহন করে আনা হচ্ছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি চারিদিকে চক্ষু তুলিয়া দেখ, উহারা সকলে একত্র হইয়া তোমার কাছে আসিতেছে; তোমার পুত্রগণ দূর হইতে আসিবে, তোমার কন্যাগণ কক্ষে করিয়া আনীত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি চারিদিকে চক্ষু তুলিয়া দেখ, উহারা সকলে একত্র হইয়া তোমার কাছে আসিতেছে; তোমার পুত্রগণ দূর হইতে আসিবে, তোমার কন্যাগণ কক্ষে করিয়া আনীত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তুমি চোখ তুলে চারপাশে তাকিয়ে দেখ, তারা সকলে একত্র হয়ে তোমার কাছে আসছে; তোমার ছেলেরা দূর থেকে আসছে আর তোমার মেয়েদের কোলে করে আনা হচ্ছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তুমি চোখ তুলে চারপাশে তাকিয়ে দেখ, তারা সকলে একত্র হয়ে তোমার কাছে আসছে; তোমার ছেলেরা দূর থেকে আসছে আর তোমার মেয়েদের কোলে করে আনা হচ্ছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
চেয়ে দেখ চতুর্দিকে তোমার, একত্র হয়েছে সকলে তোমার কাছে বহু দূর থেকে আসছে পুত্রেরা তোমার, কোলে করে আনা হচ্ছে তোমার কন্যাদের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমার চার পাশে দেখো! দেখ, লোকরা তোমার চারপাশে জড়ো হচ্ছে এবং তোমার কাছে আসছে| তোমার পুত্রদের সঙ্গে দূর দূরান্ত থেকে কন্যারাও আসছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
চারপাশে তাকাও এবং দেখ, তারা সবাই নিজেদের একত্র করেছে এবং তোমার কাছে আসছে৷ তোমার ছেলেরা দূর থেকে আসবে এবং তোমার মেয়েদের কোলে করে আনা হবে।