Isaiah 60:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তুমি তা দেখে আনন্দে উজ্জ্বল হবে, তোমার অন্তর স্পন্দিত ও বিকশিত হবে; কেননা সমুদ্রের দ্রব্যরাশি তোমার দিকে ফিরিয়ে আনা যাবে, জাতিদের ঐশ্বর্য তোমার কাছে আসবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন তুমি তা দেখে দীপ্যমান হবে, তোমার হৃদয় স্পন্দিত হয়ে আনন্দে স্ফীত হবে; সমুদ্রের ঐশ্বর্য তোমার কাছে আনা হবে, তোমার কাছেই আনীত হবে জাতিসমূহের সব সম্পদ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তুমি তাহা দেখিয়া দীপ্যমান হইবে, তোমার হৃদয় স্পন্দন করিবে ও বিকসিত হইবে; কেননা সমুদ্রের দ্রব্যরাশি তোমার দিকে ফিরান যাইবে, জাতিগণের ঐশ্বর্য্য তোমার কাছে আসিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তুমি তাহা দেখিয়া দীপ্যমানা হইবে, তোমার হৃদয় স্পন্দন করিবে ও বিকশিত হইবে; কেননা সমুদ্রের দ্রব্যরাশি তোমার দিকে ফিরান যাইবে, জাতিগণের ঐশ্বর্য তোমার কাছে আসিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তা দেখে তুমি আনন্দে উজ্জ্বল হবে, মহা আনন্দে তোমার বুক ফুলে উঠবে; সাগরের ধন তোমার কাছে আনা হবে, জাতিদের ধন-সম্পদ তোমার কাছে আসবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তা দেখে তুমি আনন্দে উজ্জ্বল হবে, মহা আনন্দে তোমার বুক ফুলে উঠবে; সাগরের ধন তোমার কাছে আনা হবে, জাতিদের ধন-সম্পদ তোমার কাছে আসবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এ দৃশ্য দেখে হৃদয় তোমার উচ্ছ্বসিত হবে আনন্দে, শিহরিত হবে তুমি অধীর উত্তেজনায়। জাতিবৃন্দের ঐশ্বর্যরাশি আনা হবে তোমার কাছে, আনা হবে সমুদ্র পথে বিপুল ধনসম্ভার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ভবিষ্যতে এসব ঘটবে এবং সেই সময় তুমি তোমার লোকদের দেখতে পাবে| তোমার মুখে সুখের বহিঃপ্রকাশ থাকবে| প্রথম তুমি ভীত হলেও পরে উচ্ছসিত হয়ে উঠবে| সাগর পারের সমস্ত ধনসম্পদ তোমার সামনে রাখা হবে| জাতিসমূহের ধনসম্পদও তোমার কাছে পৌঁছবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তুমি দেখবে ও আনন্দে উজ্জ্বল হবে এবং তোমাদের হৃদয় আনন্দ করবে এবং আনন্দে পূর্ণ হবে; কারণ সমুদ্রের ধনসম্পদ তোমার কাছে ঢেলে দেওয়া হবে, জাতিদের ধনসম্পদ তোমার কাছে আসবে।