Isaiah 60:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমাকে আবৃত করবে উটের বহর, মাদিয়ান ও ঐফার দ্রুতগামী সমস্ত উট; সাবা দেশ থেকে সকলেই আসবে; তারা সোনা ও কুন্দুরু আনবে এবং মাবুদের প্রশংসার সুসংবাদ তবলিগ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
উটের পাল তোমার দেশে ছেয়ে যাবে, মিদিয়ন ও ঐফার উটে দেশ ভরে যাবে। আর শিবা থেকে সবাই বহন করে আনবে সোনা ও ধূপ, তারা সদাপ্রভুর স্তব ঘোষণা করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমাকে আবৃত করিবে উষ্ট্রযূথ, মিদিয়নের ও ঐফার দ্রুতগামী উষ্ট্রগণ; শিবা দেশ হইতে সকলেই আসিবে; তাহারা সুবর্ণ ও কুন্দুরু আনিবে, এবং সদাপ্রভুর প্রশংসার সুসমাচার প্রচার করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমাকে আবৃত করিবে উষ্ট্রযূথ, মিদিয়নের ও ঐফার দ্রুতগামী উষ্ট্রগণ; শিবা দেশ হইতে সকলেই আসিবে; তাহারা সুবর্ণ ও কুন্দুরু আনিবে, এবং সদাপ্রভুর প্রশংসার সুসমাচার প্রচার করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মরুযাত্রীদের উটের বহরে তোমার দেশ ছেয়ে যাবে, ছেয়ে যাবে মিদিয়ন ও ঐফার শক্তিশালী উটে। তারা সোনা আর সুগন্ধি ধূপ নিয়ে শিবা দেশ থেকে আসবে আর সদাপ্রভুর গৌরব ঘোষণা করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মরুযাত্রীদের উটের বহরে তোমার দেশ ছেয়ে যাবে, ছেয়ে যাবে মাদিয়ান ও ঐফার শক্তিশালী উটে। তারা সোনা আর খোশবু ধূপ নিয়ে সাবা দেশ থেকে আসবে আর মাবুদের গৌরব ঘোষণা করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মিদিয়ন ও ঐফা থেকে আসবে অসংখ্য উটের বিরাট কাফেলা। তারা আসবে শেবা দেশ থেকে বহন করে আনবে স্বর্ণ ও সুগন্ধি নির্যাস, প্রচার করবে তারা প্রভু পরমেশ্বরের গৌরব গাথা!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মিদিয়ন ও ঐফা থেকে উটের দল তোমার জমি পার হবে| শিবা থেকে দীর্ঘ উটের সারি আসবে তোমার কাছে| তারা বয়ে আনবে সোনা ও ধূপ| তারা প্রভুর প্রশংসা করে গান গাইবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মরুযাত্রীদের উট তোমাকে আবৃত করবে, মিদিয়ন ও ঐফার দ্রুতগামী উটেরা। তারা সোনা ও সুগন্ধি ধূপ নিয়ে শিবা দেশ থেকে আসবে এবং সদাপ্রভুর প্রশংসা গান গাইবে।