Isaiah 60:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কায়দারের সমস্ত ভেড়ার পাল তোমার কাছে একত্রীকৃত হবে, নবায়োতের ভেড়াগুলো তোমার পরিচর্যা করবে; আমার কোরবানগাহ্‌র উপরে কোরবানী হিসেবে তাদের কবুল করা হবে, আর আমি নিজের ভূষণস্বরূপ গৃহ বিভূষিত করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কেদরের সমস্ত পশুপাল তোমার কাছে সংগৃহীত হবে, নবায়োতের মেষেরা তোমার সেবা করবে; সেগুলি আমার বেদিতে নৈবেদ্যরূপে গৃহীত হবে, আর আমি আমার মহিমাময় মন্দির সুশোভিত করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেদরের সমস্ত মেষপাল তোমার নিকটে একত্রীকৃত হইবে, নবায়োতের মেষগণ তোমার পরিচর্য্যা করিবে; তাহারা আমার যজ্ঞবেদির উপরে উৎসৃষ্ট হইয়া গ্রাহ্য হইবে, আর আমি আপনার ভূষণস্বরূপ গৃহ বিভূষিত করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেদরের সমস্ত মেষপাল তোমার নিকটে একত্রীকৃত হইবে, নবায়োতের মেষগণ তোমার পরিচর্যা করিবে; তাহারা আমার যজ্ঞবেদির উপরে উৎসৃষ্ট হইয়া গ্রাহ্য হইবে, আর আমি আপনার ভূষণস্বরূপ গৃহ বিভূষিত করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কেদরের ভেড়ার পালগুলো তোমার কাছে জড়ো হবে, নবায়োতের ভেড়া তোমার কাজে লাগবে; আমার বেদীর উপরে উৎসর্গ হিসাবে আমি সেগুলো গ্রহণ করব, আর আমার গৌরবময় ঘর আমি আরও গৌরবময় করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কায়দারের ভেড়ার পালগুলো তোমার কাছে জড়ো হবে, নাবায়ুতের ভেড়া তোমার কাজে লাগবে; আমার কোরবানগাহের উপরে কোরবানী হিসাবে আমি সেগুলো গ্রহণ করব, আর আমার গৌরবময় ঘর আমি আরও গৌরবময় করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কেদর ও নবায়োতের মেষপাল আনা হবে তোমার কাছে হোমবলিরূপে উৎসর্গীত হবে তারা বেদীর উপরে প্রভু পরমেশ্বরের সন্তোষ কামনায়। প্রভু পরমেশ্বর তাঁর মন্দিরকে আরও বিভূষিত করবেন তাঁর ঐশ্বর্যের মহিমায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকরা কেদরের সমস্ত মেষকে একত্রিত করে তোমাকে এনে দেবে| নবায়োত থেকে তারা মেষও আনবে| তুমি সেগুলি আমার বেদীতে নৈবেদ্য হিসাবে দেবে| এবং আমি তা গ্রহণ করব| আমি আমার মন্দির আরও সুন্দর করে বানিয়ে তুলবো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কেদরের সমস্ত ভেড়ার পালগুলো তোমার কাছে জড়ো হবে, নবায়োতের ভেড়া তোমাদের প্রয়োজন মেটাবে; তারা আমার বেদির উপরে গ্রহণযোগ্য উৎসর্গ হবে এবং আমি আমার গৌরবময় গৃহকে মহিমান্বিত করব।