Isaiah 60:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সত্যিই উপকূলগুলো আমার অপেক্ষা করবে, তর্শীশের সমস্ত জাহাজ অগ্রগামী হবে, দূর থেকে তোমার সন্তানদের আনবে, তাদের রূপা ও সোনার সঙ্গে আনবে, তোমার আল্লাহ্ মাবুদের নামের জন্য, ইসরাইলের পবিত্রতমের জন্য, কেননা তিনি তোমাকে মহিমান্বিত করেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নিশ্চয়ই দ্বীপগুলি আমার প্রতি দৃষ্টি করে, তাদের নেতৃত্ব দেয় তর্শীশের সব জাহাজ। সেগুলি তোমার সন্তানদের দূর থেকে আনবে, সঙ্গে থাকবে তাদের রুপো আর সোনা, তা হবে তোমার ঈশ্বর সদাপ্রভুর নামের জন্য, তিনিই ইস্রায়েলের সেই পবিত্রতম জন, কারণ তিনিই তোমাকে বিভূষিত করেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সত্যই উপকূল সকল আমার অপেক্ষা করিবে, তর্শীশের জাহাজ সকল অগ্রগামী হইবে, দূর হইতে তোমার সন্তানদিগকে আনিবে, তাহাদের রৌপ্য ও সুবর্ণের সহিত আনিবে, তোমার ঈশ্বর সদাপ্রভুর নামের জন্য, ইস্রায়েলের পবিত্রতমের জন্য, কেননা তিনি তোমাকে বিভূষিত করিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সত্যই উপকূল সকল আমার অপেক্ষা করিবে, তর্শীশের জাহাজ সকল অগ্রগামী হইবে, দূর হইতে তোমার সন্তানদিগকে আনিবে, তাহাদের রৌপ্য ও সুবর্ণের সহিত আনিবে, তোমার ঈশ্বর সদাপ্রভুর নামের জন্য, ইস্রায়েলের পবিত্রতমের জন্য, কেননা তিনি তোমাকে বিভূষিত করিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সত্যিই দূর দেশের লোকেরা আমার জন্য অপেক্ষা করছে; তোমার ছেলেদের ও তাদের সোনা-রূপা নিয়ে দূর থেকে বড় বড় তর্শীশ-জাহাজ সবার আগে আগে আসছে। ইস্রায়েলের সেই পবিত্রজনের, তোমার ঈশ্বর সদাপ্রভুর গৌরব করবার জন্য তোমার ছেলেরা আসছে, কারণ তোমাকে তিনি জাঁকজমকে সাজিয়েছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সত্যিই দূর দেশের লোকেরা আমার জন্য অপেক্ষা করছে; তোমার ছেলেদের ও তাদের সোনা-রূপা নিয়ে দূর থেকে বড় বড় তর্শীশ-জাহাজ সবার আগে আগে আসছে। ইসরাইলের আল্লাহ্ পাকের, তোমার মাবুদ আল্লাহ্র গৌরব করবার জন্য তোমার ছেলেরা আসছে, কারণ তোমাকে তিনি জাঁকজমকে সাজিয়েছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সাগরের ওপার থেকে ঐ জাহাজগুলি বহন করে আনছে ঈশ্বরের অনুগত ভক্তবৃন্দকে। তারা সঙ্গে নিয়ে আসছে তাদের রৌপ্য ও সুবর্ণ রাশি সেই প্রভু পরমেশ্বরের গৌরব ও মহিমার জন্য, যিনি তোমায় করেছেন গরিমায় বিভূষিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দূরবর্তী এলাকায় লোকরা আমার জন্য অপেক্ষা করছে| বিশাল যাত্রীবাহী জাহাজগুলি জলযাত্রার জন্য প্রস্তুত| এই জাহাজগুলি তোমাদের ছেলেমেয়েদের দূরদেশ থেকে আনার প্রতিক্ষায রয়েছে| তারা তাদের ঈশ্বর ইস্রায়েলের পবিত্র একজনকে শ্রদ্ধা জানানোর জন্য সোনা এবং রূপো নিয়ে আসবে| প্রভু তোমাদের জন্য চমৎকার কাজ করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সমস্ত উপকূল আমার জন্য তাকিয়ে থাকে ও দূর থেকে তোমার ছেলেদের ফিরিয়ে আনার জন্য তর্শীশের জাহাজগুলো পাঠানো হয়েছে এবং তাদের সোনা ও রূপা তাদের সঙ্গে আছে; তোমার ঈশ্বর সদাপ্রভুর নামে এবং ইস্রায়েলের সেই পবিত্র ঈশ্বরের জন্যই, কারণ তিনি তোমাকে সম্মানিত করেছেন।