Isaiah 61:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বস্তুত ভূমি যেমন তার অঙ্কুর বের করে, বাগান যেমন নিজের মধ্যে উপ্ত বীজ অঙ্কুরিত করে, তেমনি আল্লাহ্ মালিক সমস্ত জাতির সাক্ষাতে ধার্মিকতা ও প্রশংসা অঙ্কুরিত করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ ভূমি যেমন অঙ্কুর নির্গত করে, যেভাবে উদ্যানে উপ্ত বীজ অঙ্কুরিত হয়, তেমনই সার্বভৌম সদাপ্রভু সমস্ত জাতির সাক্ষাতে ধার্মিকতা ও প্রশংসা অঙ্কুরিত করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বস্তুতঃ ভূমি যেমন আপন অঙ্কুর নির্গত করে, উদ্যান যেমন আপনাতে উপ্ত বীজ অঙ্কুরিত করে, তেমনি প্রভু সদাপ্রভু সমুদয় জাতির সাক্ষাতে ধার্ম্মিকতা ও প্রশংসা অঙ্কুরিত করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বস্তুতঃ ভূমি যেমন আপন অঙ্কুর নির্গত করে, উদ্যান যেমন আপনার মধ্যে উপ্ত বীজ অঙ্কুরিত করে, তেমনি প্রভু সদাপ্রভু সমুদয় জাতির সাক্ষাতে ধার্মিকতা ও প্রশংসা অঙ্কুরিত করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মাটিতে যেমন চারা গজায় আর বাগানে বীজ থেকে গাছ গজায় তেমনি করে প্রভু সদাপ্রভু সমস্ত জাতির সামনে সততা ও প্রশংসার চারা গজাবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাটিতে যেমন চারা গজায় আর বাগানে বীজ থেকে গাছ গজায় তেমনি করে আল্লাহ্ মালিক সমস্ত জাতির সামনে সততা ও প্রশংসার চারা গজাবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ভূমিতে যেমন হয় অঙ্কুরের উদ্গম, উদ্যান যেমন হয় পুষ্প পল্লবে সুশোভিত তেমনি সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, পল্লবিত করবেন ন্যায়নিষ্ঠা পুষ্পিত করবেন তাঁর গৌরব ও মহিমা সর্বজাতির মাঝে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পৃথিবীই গাছদের জন্মানোর কারণ| লোকরা বাগানে বীজ লাগায় এবং বাগান তাদের বড় করে তোলে| একই রকম ভাবে প্রভু ধার্মিকতা বৃদ্ধি করতে সাহায্য করবেন| প্রভু সমস্ত জাতির সামনে প্রশংসাকে বৃদ্ধি করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ মাটিতে যেমন চারা গাছ জন্মায় এবং বাগান যেমন তার গাছকে বড় করে তোলে তেমনি প্রভু সদাপ্রভু সমস্ত জাতির সামনে ধার্ম্মিকতা ও প্রশংসাকে অঙ্কুরিত করবেন।