Isaiah 61:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেন মাবুদের প্রসন্নতার বছর ও আমাদের আল্লাহ্‌র প্রতিশোধের দিন ঘোষণা করি; যেন সমস্ত শোকার্তকে সান্ত্বনা দিতে পারি;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর কৃপা প্রদর্শনের বছর ও আমাদের ঈশ্বরের প্রতিশোধ গ্রহণের দিন ঘোষণা করতে, সমস্ত বিলাপকারীকে সান্ত্বনা দিতে,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেন সদাপ্রভুর প্রসন্নতার বৎসর ও আমাদের ঈশ্বরের প্রতিশোধের দিন ঘোষণা করি; যেন সমস্ত শোকার্ত্তকে সান্ত্বনা করি;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেন সদাপ্রভুর প্রসন্নতার বৎসর ও আমাদের ঈশ্বরের প্রতিশোধের দিন ঘোষণা করি; যেন সমস্ত শোকার্তকে সান্ত্বনা করি;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যাতে আমি সদাপ্রভুর দয়া দেখাবার সময়ের কথা আর আমাদের ঈশ্বরের প্রতিশোধের দিনের কথা ঘোষণা করতে পারি এবং যারা শোক করছে তাদের সান্ত্বনা দিতে পারি;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যাতে আমি মাবুদের রহমত দেখাবার সময়ের কথা আর আমাদের আল্লাহ্‌র প্রতিশোধের দিনের কথা ঘোষণা করতে পারি এবং যারা শোক করছে তাদের সান্ত্বনা দিতে পারি;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি প্রেরণ করেছেন আমায় ঘোষণা করতে এই কথা উপস্থিত সেই মহালগ্ন। উদ্ধার করবেন প্রভু পরমেশ্বর তাঁর প্রজাবৃন্দকে, তাদের শত্রুকুলকে করবেন পরাজিত। শোকার্তকে সান্ত্বনা দিতে তিনি প্রেরণ করেছেন আমায়
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর আমাকে পাঠিয়েছেন তাঁর উদারতা কখন দেখা যাবে সে সময়ের কথা ঘোষণা করার জন্য| দুষ্ট লোকদের তাদের শাস্তির সময় ঘোষণা করবার জন্য প্রভু আমাকে পাঠিয়েছেন| ঈশ্বর আমাকে পাঠিয়েছেন দুঃখীদের স্বস্তি দিতে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি আমাকে সদাপ্রভুর দয়ার দিনের বিষয়ে প্রচার করতে পাঠিয়েছেন, আমাদের ঈশ্বরের প্রতিশোধের দিন এবং যারা শোক করে তাদের কাছে সান্ত্বনা ঘোষণা করতে পাঠিয়েছেন;