Isaiah 61:3 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেন সিয়োনের শোকার্ত লোকদের বর দিই, যেন তাদেরকে ভস্মের পরিবর্তে সৌন্দর্যের তাজ, শোকের পরিবর্তে আনন্দের তেল, অবসন্ন রূহের পরিবর্তে প্রশংসারূপ পরিচ্ছদ দান করি; তাই তাদের বলা হবে ধার্মিকতার গাছ, মাবুদ তাদের রোপন করেছেন তাঁর গৌরব প্রকাশের জন্য।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ও যেন সিয়োনের শোকার্তজনেদের জন্য ব্যবস্থা করি— ভস্মের পরিবর্তে সৌন্দর্যের মুকুট, শোকবিলাপের পরিবর্তে আনন্দের তেল, এবং অবসন্ন হৃদয়ের পরিবর্তে প্রশংসার পোশাক। তাদের বলা হবে ধার্মিকতার ওক গাছ, শোভা ও সৌন্দর্য প্রদর্শনের জন্য যা সদাপ্রভু রোপণ করেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেন সিয়োনের শোকার্ত্ত লোকদিগকে বর দিই, যেন তাহাদিগকে ভস্মের পরিবর্ত্তে শিরোভূষণ, শোকের পরিবর্ত্তে আনন্দতৈল, অবসন্ন আত্মার পরিবর্ত্তে প্রশংসারূপ পরিচ্ছদ দান করি; তাই তাহারা ধার্ম্মিকতা-বৃক্ষ ও সদাপ্রভুর রোপিত তাঁহার ভূষণার্থক উদ্যান বলিয়া আখ্যাত হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেন সিয়োনের শোকার্ত লোকদিগকে বর দিই, যেন তাহাদিগকে ভস্মের পরিবর্তে শিরোভূষণ, শোকের পরিবর্তে আনন্দতৈল, অবসন্ন আত্মার পরিবর্তে প্রশংসারূপ পরিচ্ছদ দান করি; তাই তাহারা ধার্মিকতা-বৃক্ষ ও সদাপ্রভুর রোপিত তাঁহার ভূষণার্থক উদ্যান বলিয়া আখ্যাত হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যাতে সিয়োনে যারা শোক করছে তাদের মাথার উপর আমি ছাইয়ের বদলে সৌন্দর্যের মুকুট দিতে পারি; যাতে আমি শোকের বদলে আনন্দের তেল আর হতাশার বদলে প্রশংসার পোশাক দিতে পারি। তাদের বলা হবে সততার এলোন গাছ; সদাপ্রভু তা লাগিয়েছেন যেন তাদের মধ্য দিয়ে তাঁর গৌরব প্রকাশ পায়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যাতে সিয়োনে যারা শোক করছে তাদের মাথার উপর আমি ছাইয়ের বদলে সৌন্দর্যের তাজ দিতে পারি; যাতে আমি শোকের বদলে আনন্দের তেল আর হতাশার বদলে প্রশংসার পোশাক দিতে পারি। তাদের বলা হবে সততার এলোন গাছ; মাবুদ তা লাগিয়েছেন যেন তাদের মধ্য দিয়ে তাঁর গৌরব প্রকাশ পায়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সিয়োনের শোকার্ত মানুষের কাছে, দুঃখ নয়, সাজাতে আনন্দের উপচার কন্ঠে পরাতে মহানন্দের পুষ্পমাল্য, আর্তনাদ নয়, সাজাতে স্তবের অর্ঘ্য তিনি প্রেরণ করেছেন আমায়। তারা হবে স্বয়ং প্রভু পরমেশ্বরের আপন হাতে রোপিত বৃক্ষের মত। তাদের সকল কর্ম হবে ন্যায্য তাদের কর্মে মহিমান্বিত হবেন ঈশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বর আমাকে সিয়োনের বিমর্ষ লোকদের কাছে পাঠিয়েছেন| আমি তাদের তা ভোগ করার জন্য প্রস্তুত করে তুলব| আমি তাদের মাথার ছাই দূরে সরিয়ে দেব| আমি তাদের রাজমুকুট দেব| আমি তাদের দুঃখকে সরিয়ে দিয়ে সুখের তেল দেব| আমি তাদের দুঃখ দূর করব এবং উপাচারের বস্ত্র দেব| ঈশ্বর আমাকে পাঠিয়েছেন এই সব লোকদের ‘ভাল বৃক্ষ’ এবং ‘প্রভুর বিস্ময়কর চারা গাছ’ হিসেবে নাম দিতে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সিয়োনে যারা শোক করছে তাদের মাথার উপর ছাইয়ের বদলে মুকুট দিতে; যেন শোকের তেলের বদলে আনন্দের তেল আর হতাশার আত্মার পরিবর্তে প্রশংসার পোশাক দিতে পারি। তাদের ধার্মিকতার এলোন গাছ বলা হবে; যা সদাপ্রভু লাগিয়েছেন, যেন তিনি মহিমান্বিত হন।