Isaiah 61:4 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা পুরাকালের ধ্বংসপ্রাপ্ত সমস্ত স্থান নির্মাণ করবে, আগেকার দিনের উৎসন্ন সমস্ত স্থান গেঁথে তুলবে এবং ধ্বংসপ্রাপ্ত নগর, বহু পুরুষ আগের উৎসন্ন সমস্ত স্থান নতুন করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা পুরাকালের ধ্বংসাবশেষকে পুনর্নির্মাণ করবে এবং দীর্ঘ দিনের ধ্বংসিত স্থানগুলি পুনঃপ্রতিষ্ঠিত করবে; বংশপরম্পরায় উচ্ছিন্ন অবস্থায় থাকা ধ্বংসপ্রাপ্ত নগরগুলিকে তারা নবরূপ দান করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা পুরাকালের ধ্বংসিত স্থান সকল নির্ম্মাণ করিবে, পূর্ব্বকালের উৎসন্ন স্থান সকল গাঁথিয়া তুলিবে, এবং ধ্বংসিত নগর, বহু পুরুষ পূর্ব্বের উৎসন্ন স্থান সকল নূতন করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা পুরাকালের ধ্বংসিত স্থান সকল নির্মাণ করিবে, পূর্বকালের উৎসন্ন স্থান সকল গাঁথিয়া তুলিবে, এবং ধ্বংসিত নগর, বহু পুরুষ পূর্বের উৎসন্ন স্থান সকল নূতন করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা পুরানো দিনের ধ্বংস হওয়া স্থানগুলো আবার গাঁথবে ও মেরামত করবে। যে সব শহরগুলো বংশের পর বংশ ধরে ধ্বংস হয়ে ছিল সেগুলো তারা আবার নতুন করে গড়বে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা পুরানো দিনের ধ্বংস হওয়া স্থানগুলো আবার গাঁথবে ও মেরামত করবে। যে সব শহরগুলো বংশের পর বংশ ধরে ধ্বংস হয়ে ছিল সেগুলো তারা আবার নতুন করে গড়বে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা আবার গড়ে তুলবে সেই নগর-জনপদ বিধ্বস্ত হয়েছিল যা বহু পুরাকালে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই সময় যে সব পুরানো শহরগুলি ধ্বংস হয়েছিল তা আবার নতুন করে গড়ে উঠবে| সেই শহরগুলি প্রারম্ভিক সৃষ্টির সময়ের মত আবার নতুন হয়ে উঠবে| শহরগুলি বহুকাল আগে ধ্বংস হয়েছিল| কিন্তু আবার তা নতুন করে গড়ে উঠবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা প্রাচীনকালের ধ্বংস হওয়া স্থানগুলো আবার গাঁথবে ও তারা আগের জনশূন্য জায়গাগুলো মেরামত করবে। তারা সেই শহরগুলোকে আবার মেরামত করবে যেগুলো অনেক বংশপরম্পরায় ধ্বংস হয়েছিল।