Isaiah 61:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর বিদেশীরা দাঁড়িয়ে তোমাদের পাল চরাবে, বিজাতি-সন্তানেরা তোমাদের শস্য-ক্ষেতের কৃষক ও তোমাদের আঙ্গুর-ক্ষেতের পাইটকারী হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বিদেশিরা তোমাদের পশুপাল চরাবে; বিজাতীয় লোকেরা তোমাদের মাঠগুলিতে ও দ্রাক্ষাকুঞ্জে কাজ করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর বিদেশিগণ দাঁড়াইয়া তোমাদের পাল চরাইবে, বিজাতি-সন্তানেরা তোমাদের শস্যক্ষেত্রের কৃষক ও তোমাদের দ্রাক্ষাক্ষেত্রের পাইটকারী হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর বিদেশিগণ দাঁড়াইয়া তোমাদের পাল চরাইবে, বিজাতি-সন্তানেরা তোমাদের শস্যক্ষেত্রের কৃষক ও তোমাদের দ্রাক্ষাক্ষেত্রের পাইটকারী হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অন্য জাতির লোকেরা এসে তোমাদের ভেড়ার পাল চরাবে; বিদেশীরা তোমাদের শস্য ক্ষেত ও আংগুর ক্ষেতে কাজ করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অন্য জাতির লোকেরা এসে তোমাদের ভেড়ার পাল চরাবে; বিদেশীরা তোমাদের শস্য ক্ষেত ও আংগুর ক্ষেতে কাজ করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিদেশীরা সেবা করবে তোমাদের যত্ন নেবে তোমাদের পশুপালের, কাজ করবে তোমাদের কৃষিক্ষেত্রে, পরিচর্যা করবে তোমাদের দ্রাক্ষাকুঞ্জের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন তোমার শত্রুরা তোমার কাছে এসে মেষদের যত্ন নেবে| তোমার শত্রুদের শিশুরা তোমার মাঠে ও বাগানে কাজ করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বিদেশীরা দাঁড়াবে এবং তোমাদের ভেড়ার পাল চরাবে এবং বিদেশীদের সন্তানেরা তোমাদের শস্য ক্ষেতে ও আঙ্গুর ক্ষেতে কাজ করবে।