Isaiah 61:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তোমরা মাবুদের ইমাম বলে আখ্যাত হবে, লোকে তোমাদেরকে আমাদের আল্লাহ্‌র পরিচারক বলবে; তোমরা জাতিদের ঐশ্বর্য ভোগ করবে ও তাদের প্রতাপে গর্ব করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর তোমাদের বলা হবে সদাপ্রভুর যাজকবৃন্দ, তোমরা আমাদের ঈশ্বরের পরিচারকরূপে আখ্যাত হবে। তোমরা জাতিসমূহের ঐশ্বর্য ভোগ করবে, আর তাদেরই ধনসম্পদে তোমরা গর্ব করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তোমরা সদাপ্রভুর যাজক বলিয়া আখ্যাত হইবে, লোকে তোমাদিগকে আমাদের ঈশ্বরের পরিচারক বলিবে; তোমরা জাতিগণের ঐশ্বর্য্য ভোগ করিবে, ও তাহাদের প্রতাপে শ্লাঘা করিবে। তোমাদের লজ্জার পরিবর্ত্তে দ্বিগুণ অংশ হইবে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তোমরা সদাপ্রভুর যাজক বলিয়া আখ্যাত হইবে, লোকে তোমাদিগকে আমাদের ঈশ্বরের পরিচারক বলিবে; তোমরা জাতিগণের ঐশ্বর্য ভোগ করিবে, ও তাহাদের প্রতাপে শ্লাঘা করিবে। তোমাদের লজ্জার পরিবর্তে দ্বিগুণ অংশ হইবে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের বলা হবে সদাপ্রভুর পুরোহিত; তোমাদের নাম হবে আমাদের ঈশ্বরের সেবাকারী। তোমরা জাতিদের ধন-সম্পদ ভোগ করবে আর তাদের ধন দিয়ে গর্ব করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের বলা হবে মাবুদের ইমাম; তোমাদের নাম হবে আমাদের আল্লাহ্‌র খেদমতকারী। তোমরা জাতিদের ধন-সম্পদ ভোগ করবে আর তাদের ধন দিয়ে গর্ব করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আর তোমরা পরিচিত হবে প্রভু পরমেশ্বরের পুরোহিত রূপে, আমাদের আরাধ্য ঈশ্বরের সেবক তোমরা—এই হবে তোমাদের পরিচয়। ভোগ করবে তোমার বহুজাতির ঐশ্বর্য এবং সেই ঐশ্বর্য হবে তোমাদের গৌরবের ধন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমাকে বলা হবে ‘প্রভুর যাজক|’ ‘আমাদের ঈশ্বরের দাস|’ পৃথিবীর সব জাতিদের ধনসম্পদ তুমি পাবে এবং এর জন্য তুমি গর্বিত হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমাদের সদাপ্রভুর যাজক বলে ডাকা হবে; তারা তোমাদের আমাদের ঈশ্বরের দাস বলে ডাকবে। তোমরা জাতিদের ধন সম্পদ ভোগ করবে এবং তুমি তাদের ধন সম্পদে গর্ব করবে।