Isaiah 61:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমাদের লজ্জার পরিবর্তে দ্বিগুণ অংশ হবে; অপমানের পরিবর্তে লোকেরা নিজ নিজ অধিকারে আনন্দধ্বনি করবে, সেজন্য নিজেদের দেশে দ্বিগুণ অংশ পাবে; তাদের আনন্দ চিরস্থায়ী হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লজ্জার পরিবর্তে আমার প্রজারা দ্বিগুণ অংশের অধিকার লাভ করবে; আর অপমানের পরিবর্তে তারা তাদের উত্তরাধিকারে উল্লসিত হবে; এভাবেই তারা নিজেদের দেশে দ্বিগুণ অংশের অধিকার পাবে আর চিরস্থায়ী আনন্দ হবে তাদের অধিকার।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অপমানের পরিবর্ত্তে লোকেরা আপন আপন অধিকারে আনন্দরব করিবে, তজ্জন্য আপনাদের দেশে দ্বিগুণ অংশ পাইবে; তাহাদের চিরস্থায়ী আহ্লাদ হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অপমানের পরিবর্তে লোকেরা আপন আপন অধিকারে আনন্দরব করিবে, তজ্জন্য আপনাদের দেশে দ্বিগুণ অংশ পাইবে; তাহাদের চিরস্থায়ী আহ্লাদ হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার লোকেরা লজ্জার বদলে সম্পত্তির দুই গুণ ভাগ পাবে, আর অসম্মানের বদলে তারা তাদের সম্পত্তিতে আনন্দ করবে। তাদের দেশে তারা দুই গুণ ভাগ পাবে আর তাদের চিরস্থায়ী আনন্দ হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার বান্দারা লজ্জার বদলে সম্পত্তির দুই গুণ ভাগ পাবে, আর অসম্মানের বদলে তারা তাদের সম্পত্তিতে আনন্দ করবে। তাদের দেশে তারা দুই গুণ ভাগ পাবে আর তাদের চিরস্থায়ী আনন্দ হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমাদের লজ্জা ও অপমানের হবে অবসান বাস করবে তোমরা আপন দেশে। দ্বিগুণিত হবে তোমাদের ঐশ্বর্য সম্পদ, তোমাদের আনন্দ হবে চিরশাশ্বত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
অতীতে, লোকে তোমাকে লজ্জায় ফেলত এবং তোমার কাছে খারাপ কথা বলত| তুমি অন্য লোকদের চেয়ে অনেক বেশী লজ্জিত হয়েছিলে| তাই তুমি অন্যদের তুলনায় তোমার ভূখণ্ডে দ্বিগুণ সুবিধা পাবে| তুমি চির কালের জন্য সুখ পাবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমাদের লজ্জার পরিবর্তে দুই গুণ ভাগ পাবে এবং অসম্মানের পরিবর্তে তারা তাদের ভাগে আনন্দ করবে। সুতরাং তাদের দেশের মধ্যে দুই গুণ ভাগ পাবে; চিরস্থায়ী আনন্দ তাদের হবে।