Isaiah 61:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাদের বংশ জাতিদের মধ্যে ও তাদের সন্তানেরা লোকবৃন্দের মধ্যে পরিচিত হবে; দেখামাত্র সকলে তাদেরকে চিনবে যে, তারা মাবুদের দোয়াপ্রাপ্ত বংশ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের বংশধরেরা জাতিসমূহের মধ্যে ও তাদের সন্তানেরা লোকবৃন্দের মধ্যে পরিচিত হবে। যারাই তাদের দেখবে, স্বীকার করবে যে, তারা এমন জাতি, যাদের সদাপ্রভু আশীর্বাদ করেছেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহাদের বংশ জাতিগণের মধ্যে, ও তাহাদের সন্তানগণ লোকবৃন্দের মধ্যে পরিচিত হইবে; দেখিবামাত্র সকলে তাহাদিগকে চিনিবে যে, তাহারা সদাপ্রভুর আশীর্ব্বাদপ্রাপ্ত বংশ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহাদের বংশ জাতিগণের মধ্যে, ও তাহাদের সন্তানগণ লোকবৃন্দের মধ্যে পরিচিত হইবে; দেখিবামাত্র সকলে তাহাদিগকে চিনিবে যে, তাহারা সদাপ্রভুর আশীর্বাদ প্রাপ্ত বংশ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
জাতিদের মধ্যে তাদের বংশধরেরা আর লোকদের মধ্যে তাদের সন্তানেরা নাম-করা হবে। যারা তাদের দেখবে তারা সবাই বুঝতে পারবে যে, এরা সেই জাতি যাদের সদাপ্রভু আশীর্বাদ করেছেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জাতিদের মধ্যে তাদের বংশধরেরা আর লোকদের মধ্যে তাদের সন্তানেরা নাম-করা হবে। যারা তাদের দেখবে তারা সবাই বুঝতে পারবে যে, এরা সেই জাতি যাদের মাবুদ দোয়া করেছেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বংশপরম্পরায় তারা হবে খ্যাতিমান জাতিবৃন্দের মাঝে, তাদের দেখলেই লোকে বুঝবে যে, এরা সেই জাতি, যারা আমার আশিসধন্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সব জাতির প্রতিটি লোক আমার লোকদের জানবে| যারাই তাদের দেখবে, জানতে পারবে যে প্রভুই তাদের আশীর্বাদ করেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের বংশধরেরা জাতিদের মধ্যে পরিচিত হবে এবং তাদের সন্তানেরা লোকদের মধ্যে পরিচিত হবে। যারা তাদের দেখবে তারা সবাই বুঝতে পারবে যে, তারা সেই লোক যাদের সদাপ্রভু আশীর্বাদ করেছেন।