Isaiah 62:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সিয়োনের জন্য আমি নীরব থাকব না, জেরুশালেমের জন্য ক্ষান্ত থাকব না, যতক্ষণ আলোর মত তার ধার্মিকতা, জ্বলন্ত প্রদীপের মত তার উদ্ধার প্রকাশিত না হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সিয়োনের কারণে আমি চুপ করে থাকব না, জেরুশালেমের জন্য আমি শান্ত থাকব না, যতক্ষণ না তার ধার্মিকতা ভোরের মতো উজ্জ্বল হয়, তার পরিত্রাণ জ্বলন্ত মশালের মতো হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সিয়োনের নিমিত্ত আমি নীরব থাকিব না, যিরূশালেমের নিমিত্ত ক্ষান্ত থাকিব না, যাবৎ আলোকের ন্যায় তাহার ধার্ম্মিকতা, জ্বলন্ত প্রদীপের ন্যায় তাহার পরিত্রাণ উদিত না হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সিয়োনের নিমিত্ত আমি নীরব থাকিব না, যিরূশালেমের নিমিত্ত ক্ষান্ত থাকিব না, যাবৎ আলোকের ন্যায় তাহার ধার্মিকতা, জ্বলন্ত প্রদীপের ন্যায় তাহার পরিত্রাণ উদিত না হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি সিয়োনের পক্ষে আছি তাই চুপ করে থাকব না, যিরূশালেমের পক্ষে আছি তাই বসে থাকব না, যে পর্যন্ত না তার সততা ভোরের উজ্জ্বলতার মত আর তার উদ্ধার জ্বলন্ত মশালের মত হয়ে দেখা দেয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি সিয়োনের পক্ষে আছি তাই চুপ করে থাকব না, জেরুজালেমের পক্ষে আছি তাই বসে থাকব না, যে পর্যন্ত না তার সততা ভোরের উজ্জ্বলতার মত আর তার উদ্ধার জ্বলন্ত মশালের মত হয়ে দেখা দেয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জেরুশালেমকে প্রেরণা দানে আমি বিরত হব না। ক্ষান্ত হব না তাকে উৎসাহদানে, যতদিন না সে লাভ করে পরিত্রাণ যতদিন না তার ধর্মশীলতা ভাস্বর হয় আপন দীপ্তিতে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সিয়োনকে আমি ভালবাসি, তাই আমি তার জন্য কথা বলে যাব| জেরুশালেমকে আমি ভালবাসি, তাই আমি কথা বন্ধ করব না| যতক্ষণ না ধার্মিকতা উজ্জ্বল আলোর মতো কিরণ দেয় ততক্ষণ আমি কথা বলে যাব| অগ্নিশিখার মত পরিত্রাণ জ্বলে না ওঠা পর্যন্ত আমি কথা বলব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সিয়োনের জন্য আমি চুপ করে থাকব না এবং যিরূশালেমের পক্ষে আমি ক্ষান্ত থাকব না, যে পর্যন্ত না তার ধার্ম্মিকতা আলোর মত আর তার উদ্ধার জ্বলন্ত মশালের মত হয়ে দেখা দেয়।