Isaiah 62:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, মাবুদ দুনিয়ার প্রান্ত পর্যন্ত এই বাণী শুনিয়েছেন, তোমরা সিয়োন-কন্যাকে বল, দেখ, তোমার উদ্ধার উপস্থিত; দেখ, তাঁর সঙ্গে তাঁর দাতব্য বেতন আছে, তাঁর সম্মুখে তাঁর দাতব্য পুরস্কার আছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু পৃথিবীর প্রান্তসীমা পর্যন্ত একটি ঘোষণা করেছেন: “তোমরা সিয়োন-কন্যাকে বলো, ‘দেখো, তোমার পরিত্রাতা আসছেন! দেখো, তাঁর প্রাপ্য বেতন আছে তাঁর হাতে, তাঁর পুরস্কার আছে তাঁর সঙ্গে।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, সদাপ্রভু পৃথিবীর প্রান্ত পর্য্যন্ত এই রব শুনাইয়াছেন, তোমরা সিয়োন-কন্যাকে বল, দেখ, তোমার পরিত্রাণ উপস্থিত; দেখ, তাঁহার সঙ্গে তাঁহার [দাতব্য] বেতন আছে, তাঁহার অগ্রে তাঁহার [দাতব্য] পুরস্কার আছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, সদাপ্রভু পৃথিবীর প্রান্ত পর্যন্ত এই রব শুনাইয়াছেন, তোমরা সিয়োন-কন্যাকে বল, দেখ, তোমার পরিত্রাণ উপস্থিত; দেখ, তাঁহার সঙ্গে তাঁহার [দাতব্য] বেতন আছে, তাঁহার অগ্রে তাঁহার [দাতব্য] পুরস্কার আছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু পৃথিবীর শেষ সীমা পর্যন্ত ঘোষণা করছেন, “সিয়োন-কন্যাকে বল, ‘দেখ, তোমার উদ্ধারকর্তা আসছেন। দেখ, তিনি যে পুরস্কার পেয়েছেন তা তাঁর সংগেই আছে; তাঁর পাওনা তাঁর কাছেই আছে।’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ দুনিয়ার শেষ সীমা পর্যন্ত ঘোষণা করছেন, “সিয়োন্তকন্যাকে বল, ‘দেখ, তোমার উদ্ধারকর্তা আসছেন। দেখ, তিনি যে পুরস্কার পেয়েছেন তা তাঁর সংগেই আছে; তাঁর পাওনা তাঁর কাছেই আছে।’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
স্বয়ং প্রভু পরমেশ্বর পৃথিবীর প্রান্ত পর্যন্ত সমস্ত জাতির উদ্দেশে ঘোষণা করে বলছেনঃ সিয়োন কন্যাকে বল, তোমার ত্রাণকর্তা আসছেন! সাথে নিয়ে আসছেন তাদের, যাদের তিনি করেছেন উদ্ধার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শোন, প্রভু দূরবর্তী দেশগুলির লোকদের বলেছেন, “সিয়োনের লোকদের বল: দেখ, তোমাদের পরিত্রাতা আসছেন| তিনি তোমাদের পুরস্কার আনছেন| তিনি সেই পুরস্কার সঙ্গে করে আনছেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখ, সদাপ্রভু পৃথিবীর শেষ সীমা পর্যন্ত ঘোষণা করছেন, “সিয়োন কন্যাকে বল, ‘দেখ, তোমার উদ্ধারকর্তা আসছেন! দেখ, তাঁর পুরষ্কার তার কাছেই রয়েছে; তাঁর বেতন তাঁর কাছেই আছে’।”