Isaiah 62:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাদেরকে বলা যাবে, ‘পবিত্র লোক’, ‘মাবুদের মুক্ত করা লোক’; এবং তোমাকে বলা যাবে, ‘খুঁজে পাওয়া নগরী’, ‘অপরিত্যক্তা নগরী’।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা আখ্যাত হবে পবিত্র প্রজা, এবং সদাপ্রভুর মুক্তিপ্রাপ্ত লোক বলে; আর তোমাকে বলা হবে, অন্বেষিতা, এমন নগরী যা আর পরিত্যক্ত নয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহাদিগকে বলা যাইবে, ‘পবিত্র প্রজা’, ‘সদাপ্রভুর মুক্ত লোক’; এবং তোমাকে বলা যাইবে, ‘অন্বেষিতা’, ‘অপরিত্যক্তা নগরী’।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহাদিগকে বলা যাইবে, ‘পবিত্র প্রজা’, ‘সদাপ্রভুর মুক্ত লোক’; এবং তোমাকে বলা যাইবে, ‘অন্বেষিতা’, ‘অপরিত্যক্তা নগরী’।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার লোকদের বলা হবে, “সদাপ্রভুর উদ্দেশ্যে আলাদা করা লোক, অর্থাৎ সদাপ্রভুর মুক্ত করা লোক।” হে যিরূশালেম, তোমাকে বলা হবে, “খুঁজে পাওয়া শহর, অর্থাৎ ফিরিয়ে আনা শহর।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার লোকদের বলা হবে, “পবিত্র বান্দা, অর্থাৎ মাবুদের মুক্ত করা লোক।” হে জেরুজালেম, তোমাকে বলা হবে, “খুঁজে পাওয়া শহর, অর্র্থাৎ ফিরিয়ে আনা শহর।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
‘ঈশ্বরের পবিত্র প্রজা’ নামে আখ্যাত হবে তারা, আখ্যাত হবে, ‘প্রভু পরমেশ্বরের পরিত্রাণপ্রাপ্ত প্রজা’ রূপে। জেরুশালেমকে বলা হবে, ‘ঈশ্বরের অন্বেষিতা প্রিয়নগরী’, যে নগরীকে তিনি পরিত্যাগ করবেন না কখনও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁর লোকদের বলা হবে “পবিত্র লোক|” “প্রভুর রক্ষা করা মানুষ|” জেরুশালেমকে বলা হবে, “আকাঙ্খিত শহর|” “সেই শহর যা পরিত্যাগ করা হয়নি|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা তোমাদের, “পবিত্র লোক,” “সদাপ্রভুর মুক্ত করা লোক।” এবং তোমাকে বলা হবে, “খুঁজে পাওয়া শহর, অপরিত্যক্ত শহর।”