Isaiah 62:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর জাতিরা তোমার ধার্মিকতা ও সমস্ত বাদশাহ্‌ তোমার প্রতাপ দর্শন করবে; এবং তুমি একটি নতুন নামে আখ্যাত হবে, যা মাবুদের মুখ নির্ণয় করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সব জাতি তোমার ধর্মশীলতা দেখবে, সব রাজা তোমার মহিমা দেখবে; তুমি এক নতুন নামে আখ্যাত হবে, যে নাম সদাপ্রভুরই মুখ নির্ণয় করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর জাতিগণ তোমার ধার্ম্মিকতা, ও সমস্ত রাজা তোমার প্রতাপ দর্শন করিবে; এবং তুমি এক নূতন নামে আখ্যাত হইবে, যাহা সদাপ্রভুর মুখ নির্ণয় করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর জাতিগণ তোমার ধার্মিকতা, ও সমস্ত রাজা তোমার প্রতাপ দর্শন করিবে; এবং তুমি এক নূতন নামে আখ্যাত হইবে, যাহা সদাপ্রভুর মুখ নির্ণয় করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে যিরূশালেম, জাতিরা তোমার সততা আর সমস্ত রাজারা তোমার মহিমা দেখবে। তোমাকে একটা নতুন নামে ডাকা হবে; সদাপ্রভুই সেই নাম দেবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে জেরুজালেম, জাতিরা তোমার সততা আর সমস্ত বাদশাহ্‌রা তোমার মহিমা দেখবে। তোমাকে একটা নতুন নামে ডাকা হবে; মাবুদই সেই নাম দেবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জাতিবৃন্দ দেখবে তোমার প্রতাপ ও বিজয়! প্রত্যক্ষ করবে রাজন্যবর্গ তোমার গরিমা তুমি পরিচিত হবে এক নতুন নামে, সে নাম দেবেন স্বয়ং প্রভু পরমেশ্বর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন সব জাতি তোমার ধার্মিকতা দেখতে পাবে| সমস্ত রাজারা তোমাকে সম্মান দেখাবে| তখন তোমার নতুন নাম হবে| প্রভু নিজেই সেই নাম দেবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সমস্ত জাতিরা তোমার ধার্ম্মিকতা দেখবে এবং সমস্ত রাজারা তোমার মহিমা দেখবে। তোমাকে একটা নতুন নামে ডাকা হবে; যা সদাপ্রভুই বেছে নেবেন।