Isaiah 62:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তুমি মাবুদের হাতে একটা জাঁকজমকপূর্ণ মুকুট, তোমার আল্লাহ্র হাতে একটা রাজমুকুট হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি হবে সদাপ্রভুর হাতে এক সৌন্দর্যের মুকুট, তোমার ঈশ্বরের হাতে এক রাজকীয় কিরীট।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তুমি সদাপ্রভুর হস্তস্থিত ভূষণার্থক মুকুট, তোমার ঈশ্বরের করতলস্থিত রাজকিরীট হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তুমি সদাপ্রভুর হস্তস্থিত ভূষণার্থক মুকুট, তোমার ঈশ্বরের করতলস্থিত রাজকিরীট হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি সদাপ্রভুর হাতে একটা জাঁকজমকপূর্ণ মুকুট হবে আর তোমার ঈশ্বরের হাতে হবে একটা রাজমুকুট।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি মাবুদের হাতে একটা জাঁকজমকপূর্ণ তাজ হবে আর তোমার আল্লাহ্র হাতে হবে একটা রাজমুকুট।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি হবে প্রভু পরমেশ্বরের গৌরবমুকুট, সৌন্দর্যে অতুলনীয় এক রাজকিরীট।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু তোমার জন্য গর্বিত হবেন| তুমি হবে প্রভুর হাতের সুন্দর মুকুটের মত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমিও সদাপ্রভুর হাতে একটা সুন্দরতার মুকুট হবে এবং তোমার ঈশ্বরের হাতে একটা রাজমুকুটের মত হবে।