Isaiah 62:5 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বস্তুত যুবক যেমন কুমারীকে বিয়ে করে, তেমনি তোমার পুত্ররা তোমাকে বিয়ে করবে; এবং বর যেমন কন্যাতে আমোদ করে, তেমনি তোমার আল্লাহ্ তোমাতে আমোদ করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেভাবে কোনো যুবক একজন কুমারীকে বিবাহ করে, তোমার নির্মাতা তেমনই তোমায় বিবাহ করবেন; বর যেমন কনেকে নিয়ে উল্লসিত হয়, তেমনই ঈশ্বর তোমাকে নিয়ে উল্লাস করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বস্তুতঃ যুবক যেমন কুমারীকে বিবাহ করে, তেমনি তোমার পুত্রগণ তোমাকে বিবাহ করিবে; এবং বর যেমন কন্যাতে আমোদ করে, তেমনি তোমার ঈশ্বর তোমাতে আমোদ করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বস্তুতঃ যুবক যেমন কুমারীকে বিবাহ করে, তেমনি তোমার পুত্রগণ তোমাকে বিবাহ করিবে; এবং বর যেমন কন্যাতে আমোদ করে, তেমনি তোমার ঈশ্বর তোমাতে আমোদ করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
একজন যুবক যেমন একজন কুমারী মেয়েকে বিয়ে করে তেমনি তোমার লোকেরা তোমাকে বিয়ে করবে; বর যেমন কনেকে নিয়ে আনন্দ করে তেমনি তোমার ঈশ্বরও তোমাকে নিয়ে আনন্দ করবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
একজন যুবক যেমন একজন অবিবাহিতা মেয়েকে বিয়ে করে তেমনি তোমার লোকেরা তোমাকে বিয়ে করবে; বর যেমন কনেকে নিয়ে আনন্দ করে তেমনি তোমার আল্লাহ্ও তোমাকে নিয়ে আনন্দ করবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যুবক যেমন কুমারী কন্যাকে গ্রহণ করে বধূরূপে, তেমনই তিনি বিবাহ করবেন তোমায়, গ্রহণ করবেন বধূরূপে তিনি তোমায় গড়ে তুলবেন আবার। পরিণীতা বধূর সাহচর্যে বর যেমন মগ্ন হয় আনন্দে, সেই আনন্দ লাভ করবেন তোমার আরাধ্য ঈশ্বর তোমাকে লাভ করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যখন কোন যুবক কোন যুবতীকে ভালবাসে তখন সে তাকে বিয়ে করে এবং যুবতীটি বিয়ের পর তার স্ত্রী হয়| একই পথে তোমার জমি হবে তোমার শিশুদের| একজন লোক তার নতুন স্ত্রীকে পেয়ে খুব খুশী হয়| একই রকম ভাবে, ঈশ্বরও তোমাদের নিয়ে খুব সুখী হবেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যেমন একজন যুবক একজন কুমারী মেয়েকে বিয়ে করে, তেমনি তোমার ছেলেরা তোমাকে বিয়ে করবে; যেমন বর বউকে নিয়ে আনন্দ করে তেমনি তোমার ঈশ্বরও তোমাকে নিয়ে আনন্দ করবেন।