Isaiah 62:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে জেরুশালেম, আমি তোমার প্রাচীরের উপরে প্রহরীদেরকে নিযুক্ত করেছি; তারা দিনে বা রাতে কখনও নীরব থাকবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জেরুশালেম, আমি তোমার প্রাচীরগুলিতে প্রহরী নিয়োগ করেছি, তারা দিনে বা রাতে, কখনও নীরব থাকবে না। তোমরা যারা সদাপ্রভুকে ডাকো, তোমরা নিজেদের বিশ্রাম দিয়ো না,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে যিরূশালেম, আমি তোমার প্রাচীরের উপরে প্রহরিগণকে নিযুক্ত করিয়াছি; তাহারা কি দিন কি রাত্রি কদাচ নীরব থাকিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে যিরূশালেম, আমি তোমার প্রাচীরের উপরে প্রহরিগণকে নিযুক্ত করিয়াছি; তাহারা কি দিন কি রাত্রি কদাচ নীরব থাকিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে যিরূশালেম, আমি তোমার দেয়ালের উপর পাহারাদার নিযুক্ত করেছি; তারা দিনে বা রাতে কখনও চুপ করে থাকবে না। ওহে পাহারাদারেরা, যে পর্যন্ত না সদাপ্রভু যিরূশালেমকে স্থাপন করেন আর তাকে পৃথিবীর মধ্যে প্রশংসার পাত্র করে তোলেন সেই পর্যন্ত তোমরা সদাপ্রভুকে তাঁর প্রতিজ্ঞার কথা মনে করিয়ে দাও; নিজেদের বিশ্রাম দিয়ো না আর তাঁকেও বিশ্রাম দিয়ো না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে জেরুজালেম, আমি তোমার দেয়ালের উপর পাহারাদার নিযুক্ত করেছি; তারা দিনে বা রাতে কখনও চুপ করে থাকবে না। ওহে পাহারাদারেরা, যে পর্যন্ত না মাবুদ জেরুজালেমকে স্থাপন করেন আর তাকে দুনিয়ার মধ্যে প্রশংসার পাত্র করে তোলেন সেই পর্যন্ত তোমরা মাবুদকে তাঁর ওয়াদার কথা মনে করিয়ে দাও; নিজেদের বিশ্রাম দিয়ো না আর তাঁকেও বিশ্রাম দিয়ো না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার নগর প্রাকারে হে জেরুশালেম, নিযুক্ত করেছি আমি প্রহরীদল। দিবসে কি নিশীথে কখনও নীরব থাকবে না তারা। স্মরণ করিয়ে দেবে তারা প্রভু পরমেশ্বরকে তাঁর প্রতিশ্রুতির কথা, ভুলতে তাঁকে দেবে না কখনও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“জেরুশালেম, তোমার প্রাচীরে আমি রক্ষী মোতায়েন করব| সেই রক্ষীরা নীরব থাকবে না| তারা দিন রাত প্রার্থনা করবে|” রক্ষীরা, তোমরা প্রভুর প্রতি প্রার্থনা অব্যাহত রেখো| তোমরা অবশ্যই তাকে তাঁর প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেবে| কখনই প্রার্থনা থামাবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে যিরূশালেম, আমি তোমার দেয়ালের উপর পাহারাদার নিযুক্ত করেছি; তারা দিনের বা রাতে কখনও চুপ করে থাকবে না। তোমরা যারা সদাপ্রভুকে অবিরত মনে করিয়ে থাক, তোমরা চুপ করে থেকো না।