Isaiah 62:7 — Compare Translations

7 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা, যারা মাবুদকে স্মরণ করে থাক, তোমরা ক্ষান্ত থেকো না এবং তাঁকেও ক্ষান্ত থাকতে দিও না, যে পর্যন্ত তিনি জেরুশালেমকে স্থাপন না করেন ও দুনিয়ার মধ্যে প্রশংসার পাত্র না করেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর তাঁকেও দিয়ো না, যতক্ষণ না তিনি জেরুশালেমকে প্রতিষ্ঠিত করেন এবং তাকে পৃথিবীতে প্রশংসার পাত্র করেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা, যাহারা সদাপ্রভুকে স্মরণ করাইয়া থাক, তোমরা ক্ষান্ত থাকিও না, এবং তাঁহাকেও ক্ষান্ত থাকিতে দিও না, যে পর্য্যন্ত তিনি যিরূশালেমকে স্থাপন না করেন, ও পৃথিবীর মধ্যে প্রশংসার পাত্র না করেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা, যাহারা সদাপ্রভুকে স্মরণ করাইয়া থাক, তোমরা ক্ষান্ত থাকিও না, এবং তাঁহাকেও ক্ষান্ত থাকিতে দিও না, যে পর্যন্ত তিনি যিরূশালেমকে স্থাপন না করেন, ও পৃথিবীর মধ্যে প্রশংসার পাত্র না করেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যতদিন না পুনঃ প্রতিষ্ঠিত হয় জেরুশালেম, যতদিন না পরিগণিত হয় পৃথিবীর মাঝে গর্বের বস্তুরূপে ততদিন তাঁকে ক্ষান্ত হতে দেবে না তারা, দেবে না বিশ্রাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যতক্ষণ না প্রভু জেরুশালেমকে লোকের প্রশংসার শহর করে তুলছেন ততক্ষণ তুমি প্রার্থনা চালাবে| প্রভু একটি প্রতিশ্রুতি করেছেন| প্রভু প্রমাণ হিসেবে তাঁর নিজের ক্ষমতা প্রয়োগ করবেন| এবং প্রতিশ্রুতি পালনে নিজের ক্ষমতা ব্যবহার করবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁকে বিশ্রাম নিতে দিয়ো না যতক্ষণ না তিনি যিরূশালেমকে পৃথিবীর মধ্যে প্রশংসার পাত্র করে স্থাপন করেন।