Isaiah 62:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ তাঁর ডান হাত ও তাঁর বলবান বাহু তুলে কসম খেয়েছেন, নিশ্চয় আমি খাদ্যের জন্য তোমার দুশমনদেরকে তোমার গম আর দেব না এবং বিজাতি সন্তানেরা তোমার পরিশ্রম দ্বারা প্রস্তুত তোমার আঙ্গুর-রস আর পান করতে পাবে না;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু তাঁর ডান হাত ও তাঁর শক্তিশালী বাহু তুলে শপথ করেছেন: “আর কখনও আমি তোমার শস্যদানা নিয়ে তোমার শত্রুদের হাতে খাবারের জন্য দেব না, বিজাতিয়েরা আর কখনও নতুন দ্রাক্ষারস পান করবে না, যার জন্য তুমি পরিশ্রম করেছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু আপন দক্ষিণ হস্ত ও আপন বলবান্ বাহু তুলিয়া শপথ করিয়াছেন, নিশ্চয় আমি অন্নের নিমিত্ত তোমার শত্রুদিগকে তোমার গোম আর দিব না, এবং বিজাতি-সন্তানেরা তোমার পরিশ্রম দ্বারা প্রস্তুত তোমার দ্রাক্ষারস আর পান করিতে পাইবে না;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু আপন দক্ষিণ হস্ত ও আপন বলবান বাহু তুলিয়া শপথ করিয়াছেন, নিশ্চয় আমি অন্নের নিমিত্ত তোমার শত্রুদিগকে তোমার গম আর দিব না, এবং বিজাতি-সন্তানেরা তোমার পরিশ্রম দ্বারা প্রস্তুত তোমার দ্রাক্ষারস আর পান করিতে পাইবে না;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু তাঁর ডান হাত, তাঁর শক্তিশালী হাত দিয়ে শপথ করে বলেছেন, “আমি আর কখনও তোমার শস্য খাবার হিসাবে শত্রুদের দেব না এবং যে আংগুর-রসের জন্য তোমরা পরিশ্রম করেছ তা বিদেশীরা আর কখনও খাবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ তাঁর ডান হাত, তাঁর শক্তিশালী হাত দিয়ে কসম খেয়ে বলেছেন, “আমি আর কখনও তোমার শস্য খাবার হিসাবে শত্রুদের দেব না এবং যে আংগুর-রসের জন্য তোমরা পরিশ্রম করেছ তা বিদেশীরা আর কখনও খাবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শপথ করেছেন প্রভু পরমেশ্বর, সমগ্র শক্তি দিয়ে পালন করবেন তিনি এ অঙ্গীকার, অন্যথা হবে না কখনও—আর আমি দেব না তুলে তোমাদের মুখের অন্ন শত্রুদের মুখে, দেব না তুলে বিদেশীর হাতে তোমাদের শ্রমলব্ধ সুরা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু বলেছেন, “আমি আর কখনও তোমার খাদ্য শত্রুদের দেবো না| আমি প্রতিশ্রুতি করছি তোমার তৈরি দ্রাক্ষারস শত্রুরা আর নেবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু তাঁর ডান হাত, তাঁর শক্তিশালী হাত দিয়ে শপথ করে বলেছেন, “আমি আর কখনও তোমার শস্য খাবার হিসাবে শত্রুদের দেব না। যে নতুন আঙ্গুর রসের জন্য তোমরা পরিশ্রম করেছ তা আর বিদেশীরা খাবে না।