Isaiah 62:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু যারা তা সঞ্চয় করবে তারাই ভোজন করবে, আর মাবুদের প্রশংসা করবে; এবং যারা তা সংগ্রহ করবে, তারাই আমার পবিত্র প্রাঙ্গণে পান করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু যারা সেই ফসল সঞ্চয় করবে, তারাই তা ভোজন করবে ও সদাপ্রভুর প্রশংসা করবে, আর যারা দ্রাক্ষাচয়ন করবে, তারা তা পান করবে, আমার পবিত্র ধামের প্রাঙ্গণেই করবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু যাহারা উহা সঞ্চয় করিবে, তাহারাই ভোজন করিবে, আর সদাপ্রভুর প্রশংসা করিবে; এবং যাহারা ইহা সংগ্রহ করিবে, তাহারাই আমার পবিত্র প্রাঙ্গণে পান করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু যাহারা উহা সঞ্চয় করিবে, তাহারাই ভোজন করিবে, আর সদাপ্রভুর প্রশংসা করিবে; এবং যাহারা ইহা সংগ্রহ করিবে, তাহারাই আমার পবিত্র প্রাঙ্গণে পান করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা ফসল কেটে জড়ো করবে তারাই সেই ফসল খাবে আর সদাপ্রভুর প্রশংসা করবে। যারা আংগুর জড়ো করবে তারা আমার পবিত্র জায়গার উঠানে তার রস খাবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা ফসল কেটে জড়ো করবে তারাই সেই ফসল খাবে আর মাবুদের প্রশংসা করবে। যারা আংগুর জড়ো করবে তারা আমার পবিত্র জায়গার উঠানে তার রস খাবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরিশ্রমের ফসল যারা তুলেছ ঘরে তারাই ভোগ করবে সে ফসল প্রভু পরমেশ্বরের প্রতি কৃতজ্ঞ অন্তরে, সংগ্রহ করবে যারা দ্রাক্ষাফল পান করবে তারা সেই দ্রাক্ষারস আমারই মন্দির প্রাঙ্গণে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে সব লোকরা শস্য সংগ্রহ করবে তারাই তা খাবে এবং এই সব লোকরা প্রভুর প্রশংসা করবে| যে সব লোকরা দ্রাক্ষা সংগ্রহ করবে তারাই দ্রাক্ষা থেকে উৎপন্ন দ্রাক্ষারস পান করতে পারবে এবং এই সবই আমার পবিত্রস্থানে ঘটবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ যারা ফসল কাটবে তারাই সেই ফসল খাবে আর সদাপ্রভুর প্রশংসা করবে এবং যারা আঙ্গুর জড়ো করবে তারা আমার পবিত্র উঠানে তার রস খাবে।”