Isaiah 63:10 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তারা বিদ্রোহী হয়ে তাঁর পাক-রূহ্কে শোকাকুল করতো, তাতে তিনি ফিরে তাদের দুশমন হলেন, নিজে তাদের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তবুও তারা বিদ্রোহী হল ও তাঁর পবিত্র আত্মাকে দুঃখ দিল। তাই তিনি মুখ ফিরিয়ে তাদের শত্রু হলেন, আর তিনি স্বয়ং তাদের বিরুদ্ধে যুদ্ধ করলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তাহারা বিদ্রোহী হইয়া তাঁহার পবিত্র আত্মাকে শোকাকুল করিত, তাহাতে তিনি ফিরিয়া তাহাদের শত্রু হইলেন, আপনি তাহাদের সহিত যুদ্ধ করিতে লাগিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তাহারা বিদ্রোহী হইয়া তাঁহার পবিত্র আত্মাকে শোকাকুল করিত, তাহাতে তিনি ফিরিয়া তাহাদের শত্রু হইলেন, আপনি তাহাদের সহিত যুদ্ধ করিতে লাগিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তবুও তারা বিদ্রোহ করে তাঁর পবিত্র আত্মাকে দুঃখ দিত। সেইজন্য তিনি ফিরে তাদের শত্রু হলেন আর তিনি নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে লাগলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তবুও তারা বিদ্রোহ করে তাঁর পাক-রূহ্কে দুঃখ দিত। সেইজন্য তিনি ফিরে তাদের শত্রু হলেন আর তিনি নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে লাগলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু তারা বিদ্রোহ করল তাঁর বিরুদ্ধে, দুঃখে ভরে গেল তাঁর অন্তর। ফলে প্রভু পরমেশ্বর তাদের বিপক্ষে দাঁড়ালেন, সংগ্রামে রত হলেন তাদের বিরুদ্ধে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু মানুষ তাঁর বিরুদ্ধাচরণ করে| তারা তাঁর পবিত্র আত্মাকে দুঃখী করে তুলেছিল| তাই প্রভু তাদের শত্রু হয়ে গিয়েছিলেন| প্রভু তাদের বিরুদ্ধে যুদ্ধ করেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তারা বিদ্রোহ করল এবং তাঁর পবিত্র আত্মাকে দুঃখ দিল। সেইজন্য তিনি তাদের শত্রু হলেন এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ করলেন।