Isaiah 63:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তাঁর লোকেরা পুরাকাল, মূসার কাল স্মরণ করে বললো, তিনি কোথায়, যিনি তাঁর পালের রক্ষকদের সহকারে তাদেরকে সমুদ্রের মধ্য দিয়ে নিয়ে এসেছিলেন? তিনি কোথায়, যিনি তাদের অন্তরে তাঁর পাক-রূহ্‌ রেখেছিলেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারপর তাঁর প্রজারা পুরোনো দিনের কথা স্মরণ করল, মোশি ও তাঁর প্রজাদের সময়কাল— তিনি কোথায়, যিনি সমুদ্রের মধ্য দিয়ে তাদের উত্তীর্ণ করেছিলেন, তাঁর পালের এক রক্ষকের দ্বারা? তিনি কোথায়, যিনি তাদের মধ্যে তাঁর পবিত্র আত্মাকে স্থাপন করেছিলেন?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তাঁহার প্রজাগণ পুরাকাল, মোশির কাল স্মরণ করিয়া কহিল, তিনি কোথায়, যিনি আপন পালের রক্ষকগণ সহকারে তাহাদিগকে সমুদ্র হইতে উত্তীর্ণ করিয়াছিলেন? তিনি কোথায়, যিনি তাহাদের অন্তরে আপন পবিত্র আত্মা রাখিয়াছিলেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তাঁহার প্রজাগণ পুরাকাল, মোশির কাল স্মরণ করিয়া কহিল, তিনি কোথায়, যিনি আপন পালের রক্ষকগণ সহকারে তাহাদিগকে সমুদ্র হইতে উত্তীর্ণ করিয়াছিলেন? তিনি কোথায়, যিনি তাহাদের অন্তরে আপন পবিত্র আত্মা রাখিয়াছিলেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন তাঁর লোকেরা পুরানো দিনের কথা, অর্থাৎ মোশি ও তাঁর লোকদের দিনের কথা মনে করল। তারা বলল, “যিনি তাঁর লোকদের ও তাদের নেতাদের সমুদ্রের মধ্য দিয়ে নিয়ে এসেছিলেন, যিনি তাদের মধ্যে থাকবার জন্য তাঁর পবিত্র আত্মাকে দিয়েছিলেন তিনি কোথায়?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন তাঁর বান্দারা পুরানো দিনের কথা, অর্থাৎ মূসা ও তাঁর লোকদের দিনের কথা মনে করল। তারা বলল, “যিনি তাঁর বান্দাদের ও তাদের নেতাদের সমুদ্রের মধ্য দিয়ে নিয়ে এসেছিলেন, যিনি তাদের মধ্যে থাকবার জন্য তাঁর পাক-রূহ্‌কে দিয়েছিলেন তিনি কোথায়?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু তারপর তারা স্মরণ করল প্রভু পরমেশ্বরের পরম সেবক মোশির কালের সেই অতীত দিনের কথা, জিজ্ঞাসা করল তারা, কোথায় সেই প্রভু পরমেশ্বর, যিনি নেতৃবৃন্দসহ তাঁর প্রজাবৃন্দকে রক্ষা করেছিলেন সমুদ্রের গ্রাস থেকে? কোথায় সেই প্রভু পরমেশ্বর, যিনি মোশিকে দিয়েছিলেন আপন শক্তি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু প্রভু এখনও স্মরণ করেন বহুকাল আগে কি ঘটেছিল| তিনি স্মরণ করেন মোশি ও তাঁর লোকদের| প্রভু সেই একজন যিনি মানুষকে সমুদ্রের মধ্য দিয়ে নিয়ে এসেছেন| প্রভু তাঁর লোকদের নেতৃত্ব দেবার কাজে মেষপালকদের ব্যবহার করেছেন| কিন্তু মোশির মধ্যে তাঁর আত্মা সঞ্চার কারী প্রভু এখন কোথায়?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাঁর লোকেরা পুরানো দিনের র মোশি কথা চিন্তা করল। তারা বলল, “ঈশ্বর, যিনি তাঁর লোকদের ভেড়ার রক্ষকদের সঙ্গে করে সমুদ্রের মধ্য দিয়ে বের করে নিয়ে এসেছিলেন, তিনি কোথায়? যিনি তাদের মধ্যে পবিত্র আত্মা দিয়েছিলেন তিনি কোথায়?